Sushil Modi: ক্যান্সারে আক্রান্ত মোদী, ছয় মাস ধরে লড়াই করছি! সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন

Sushil Modi: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে ডান-বাম সব দলই। তবে এবার নির্বাচনে দলের জন্য কোনও রাজনৈতিক কর্তব্য পালন করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন সুশীল কুমার মোদী (Sushil Modi)। বিহারের রাজনীতিতে অন্যতম মুখ তিনি।

দীর্ঘদিন উপ মুখ্যমন্ত্রী হিসাবে কাজও করেছেন। ছিলেন রাজ্যসভার সাংসদও। কিন্তু এবারের নির্বাচনে দলের জন্যে কিছুই করতে পারবেন না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বর্ষীয়ান এই রাজনীতিবিদের (Sushil Modi)।

Sushil Modi

  • Sushil Modi: কেন এমন সিদ্ধান্ত?

কিন্তু কেন এমন সিদ্ধান্ত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী (Sushil Modi)! তা অবশ্যই নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। মোদী লিখছেন, মানুষকে জানানো সময় হয়ে এসেছে! গত ছয়মাস ধরে ক্যান্সারের (Cancer) সঙ্গে লড়াই করছি। এই অবস্থা দলের প্রতি কোনও কর্তব্য করতে পারবেন না। আর তা ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PmModi) জানিয়েও দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ বিজেপি নেতার। তবে দেশ, বিহার এবং দলের কাছে কৃতজ্ঞ এবং নিবেদিত থাকবেন বলেও বার্তা দিয়েছেন তিনি।

  • Sushil Modi: গলায় ক্যান্সার

বিহারের রাজনীতিতে সুশীল মোদী (Sushil Modi) গুরুত্বপূর্ণ একটা মুখ। তাঁর নির্বাচন প্রক্রিয়ায় না থাকাটা বড় ধাক্কা সে রাজ্যের বিজেপির কাছে। যা খবর, তাঁকে বাদ রেখেই বিহারে ছক সাজাচ্ছে বিজেপি (Bihar BJP)। তবে যা খবর, সুশীল কুমার মোদীর গলায় ক্যান্সার হয়েছে। দিল্লি এইমস এবং টাটা মেমোরিয়ালে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে।

  • Sushil Modi: বর্ষীয়ান রাজনীতিবিদ

১৯৯০ সাল থেকে সক্রিয় রাজনীতিতে রয়েছেন মোদী (Sushil Modi)। সেই বছর পাটনা কেন্দ্রীয় বিধানসভা থেকে নির্বাচন লড়েন। এরপর নীতীশ কুমারের সঙ্গে প্রথম জোট সরকারে সুশীল কুমার মোদী বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেন। দীর্ঘদিন রাজ্যসভার সাংসদও ছিলেন।

যদিও এবার তাঁকে রাজ্য সভায় পাঠায়নি বিজেপি। অন্যদিকে বিধান পরিষদের সদস্যও ছিল। দীর্ঘ এই রাজনৈতিক জীবনে একাধিক ঘটনার সাক্ষীও থেকেছেন সুশীল মোদীও। কিন্তু এবার শরীর সাধ দিচ্ছে না। আর সেই কারণেই ভোটের ময়দান থেকে নিজেকে সরিয়েই রাখতে চান সুশীল মোদী।

বলে রাখা প্রয়োজন, আগামী ১৯ এপ্রিল, প্রথম দফাতেই ভোট হবে বিহারে। একাধিক লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ২০২৫ সালেই রাজ্যসভার মেয়াদপূরণ হচ্ছিল সুশীলের। কিন্ত তাঁর আগেই সরে আসেন। মনে করা হচ্ছিল এবার সম্ভবত মোদী প্রার্থী হতে পারেন লোকসভায়। কিন্তু সেই জল্পনায় জল ঢাললেন তিনি নিজেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+