কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ইউপিএ জমানার কয়লা মন্ত্রকের সচিব

ইউপিএ আমলে কয়লা মন্ত্রকের সচিবের পদ সামলানো এইচসি গুপ্তা সহ মোট ছয়জনকে কয়লা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত।

ইউপিএ আমলে কয়লা মন্ত্রকের সচিবের পদ সামলানো এইচসি গুপ্তা সহ মোট ছয়জনকে কয়লা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত। পশ্চিমবঙ্গের মইরা ও মধুজোড় কয়লা ব্লক অবৈধভাবে কলকাতার বিকাশ মেটাল পাওয়ার লিমিটেড কোম্পানিকে পাইয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ইউপিএ জমানার কয়লা মন্ত্রকের সচিব

২০০৮ সালে অবসরের আগে এইচসি গুপ্তা কংগ্রেস তথা ইউপিএ আমলে দুই বছর কয়লা মন্ত্রকের সচিব ছিলেন। তাকে ছাড়াও বিকাশ মেটালস লিমিটেডের কর্ণধার, একজন কর্মরত ও একজন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক, কয়লা মন্ত্রকের প্রাক্তন যৌথ সচিব কেএস ক্রোফা ও তৎকালীন ডিরেক্টর কেসি সামরিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০১২ সালে সিবিআই এই মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। আদালত দোষী সাব্যস্তদের হেফাজতে নিয়ে আগামী ৩ ডিসেম্বর সাজা শোনাবে। সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+