'বে-ঘর' উদ্ধব ঠাকরে শিবির! একনাথ শিণ্ডে শিবিরের জন্যে বরাদ্দ হল সংসদের ঘর
মহারাষ্ট্র রাজনীতিতে ফের একবার লড়াই। তবে এবার চিহ্ন এবং নামের লড়াই। তবে এবার একনাথ শিন্ডের সঙ্গে লড়াইয়ে বারবার ধাক্কা খাচ্ছে উদ্ধব ঠাকরে। যদিও এই অবস্থায় আইনি লড়াই কীভাবে সেদিকেই নজর সবার
Maharashtra Politics: 'শিবসেনা' তুমি কার! আর এই লড়াইয়ে বড়সড় ঝটকা লেগেছে উদ্ধব ঠাকরে শিবিরের। বিদ্রোহী একনাথ শিণ্ডে'র হাতেই তুলে দেওয়া হয়েছে শিবসেনার নাম এবং প্রতীক। আর এরপরেই কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন উদ্ধব ঠাকরে। বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকি এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, সংসদে শিবসেনার জন্যে নির্দিষ্ট ঘর একনাথ শিণ্ডে শিবিরকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে সেখানেও বড় ঝটকা উদ্ধব ঠাকরে শিবিরের।

উদ্ধব ঠাকরে শিবিরের জন্যে আর কোনও দফতর থাকল না
চিহ্ন এবং নাম নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসার পর লোকসভার সচিবকে একটি চিঠি দেন একনাথ শিণ্ডে শিবিরে থাকা সাংসদরা। যেখানে শিবসেনার সংসদীয় দলের দফতর তাঁদের দেওয়ার আবেদন জানানো হয়। আর এরপরেই লোকসভার সচিবালয় এই বিষয়ে ব্যবস্থা নেয়। এবং এরপরেই ওই দফতর একনাথ শিণ্ডে শিবিরের দিকে থাকা সংসদের জন্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে সাংসদ থাকলেও সংসদে উদ্ধব ঠাকরে শিবিরের জন্যে আর কোনও দফতর থাকল না।

শিবসেনা দেশের অন্যতম প্রাচীন দল
অন্যদিকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, শিবসেনা দেশের অন্যতম প্রাচীন দল। নির্বাচন কমিশনের এইস সিদ্ধান্ত শুধুমাত্র তাঁদের জন্যে বিশেষ ভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ এই নেতা। এমনকি কমিশনে ইচ্ছাকৃত ভাবে এমন লোককে বসানো হয়েছে যারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেও অভিযোগ করেন সঞ্জয় রাউত। তবে আমরা এই সিদ্ধান্ত মানছি না এবং সর্বোচ্চ আদালত এই বিষয়ে কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে বলে জানিয়েছেন সাংসদ সঞ্জয় রাউত।
|
বেঘর হতে হয়েছে উদ্ধব ঠাকরেদের
বলে রাখা প্রয়োজন, এর আগেও বেঘর হতে হয়েছে উদ্ধব ঠাকরেদের। মহারাষ্ট্র বিধানসভায় শক্তি-পরীক্ষায় শিণ্ডে শিবির পাশ করার পরেই সে রাজ্যের বিধানভবনে শিবসেনার বিধায়ক এবং বিধান পরিষদ সদস্যদের জন্য বরাদ্দ ঘর চলে যায় শিন্ডে শিবিরের দিকে। একই ভাবে এদিন সংসদের ঘরও হাতছাড়া হল উদ্ধভ ঠাকরের গোষ্ঠীদের। জানা যাচ্ছে, শিন্ডে শিবিরকে 'শিবসেনা' হিসাবে স্বীকৃতি দেওয়ার পরেই সাংসদ রাহুল শেওয়ালের হাতে সংসদ ভবনে শিবসেনার জন্য বরাদ্দ ঘরটি তুলে দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।












Click it and Unblock the Notifications