জানেন উত্তরপ্রদেশের এই মুখ্যমন্ত্রী ফল এবং দুধের জন্যে ছয় টাকার চেক কেটেছিলেন!

জানেন উত্তরপ্রদেশের এই মুখ্যমন্ত্রী ফল এবং দুধের জন্যে ছয় টাকার চেক কেটেছিলেন!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে। গোটা দেশের নজর উত্তরপ্রদেশের উপর। লোকসভা নির্বাচনের আগে কার্যত প্রেস্টিজিয়াস ফাইট বিজেপির কাছে। ইতিমধ্যে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে সে রাজ্যে। আরও পাঁচ দফার ভোট বাকি আছে। তবে সে রাজ্যে এমন মুখ্যমন্ত্রীও ছিলেন যাদের সততা একটা ইতিহাস হয়ে রয়েছে। এমনকি এই সততাই তাঁকে জননায়ক হিসাবে তুলে ধরেছে মানুষের সামনে। ভাবছেন তো তিনি কে? উত্তরপ্রদেশের জননায়ক চৌধুরি চরণ সিং। তিনি শুধু উত্তরপ্রদেশের জননেতাও নয়, মানুষের নেতা হিসাবেও পরিচিত।

হরিদ্বারের ঘটনা!

হরিদ্বারের ঘটনা!

১৯৬৭ সালে Chaudhary Charan Singh- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময়ে মুখ্যমন্ত্রী একটি সফরে হরিদ্বারে (Haridwar) যান। আর সেই সময়ে তাঁর রাতে থাকার জায়গা একেবারে গঙ্গার পাশে তৈরি হওয়া সার্কিট হাউসে ব্যবস্থা করা হয়েছিল। রাতে যখন তাঁর দায়িত্বে থাকা রেজিডেন্ট মেজিস্ট্রেট চন্দ্রশেখর দিবেদী মুখ্যমন্ত্রীর জন্যে খাবার নিয়ে যান সেই সময়ে চরণ সিং ওই সমস্ত খাবার ফেরত পাঠিয়ে দেন। সেই সময়ে তিনি উপবাসে ছিলেন। আর সেই কারণেই না খাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।

ব্রত থাকায় ফের খাবার পাঠানো হয়

ব্রত থাকায় ফের খাবার পাঠানো হয়

মুখ্যমন্ত্রী উপবাসে রয়েছেন। আর এই বিষয়টি সামনে আসার পরেই তাঁর দায়িত্বে থাকা রেজিডেন্ট মেজিস্ট্রেট চন্দ্রশেখর ব্রতের জন্যে খাওয়ার পাঠান। সেই সময়ে গরম দুধ এবং ফল নিয়ে এক ব্যক্তি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছুন। যদিও সেই খাবার খেয়ে নেন মুখ্যমন্ত্রী। এরপর আগামী দুদিন পর্যন্ত চৌধুরি এলাকার অফিসার, নেতা, পার্টি কর্মীদের সঙ্গে মিটিং, আলোচনা করতেই ব্যস্ত ছিলেন। যখন ফেরার সময়ে হরিদ্বার স্টেশনে ট্রেনে ফাস্টক্লাসে উঠে পড়েন। আর এর কিছুক্ষণ পরেই রেজিডেন্ট মেজিস্ট্রেট চন্দ্রশেখরকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনি আসলে তাঁর হাতে একটা চেক ধরিয়ে দেন।

৬ টাকা ২৫ পয়সার চেক

৬ টাকা ২৫ পয়সার চেক

রেজিডেন্ট মেজিস্ট্রেট চন্দ্রশেখর দিবেদী দেখেন তাঁর নাম চেকের উপর দেখে। কিন্তু চেকের উপর এভাবে তাঁর নাম দেখে চমকে যান। চেকে অ্যামাউন্টের জায়গাতে কেবল দেখেন ছয় টাকা ২৫ পয়সা লেখা আছে দেখতে পান। Chaudhary Charan Singh- জানান, আমার সেদিন ব্রত ছিল। আপনি যে ফল এবং দুধ পাঠিয়ে ছিলেন তাঁর মুল্য ছয় টাকা ২৫ পয়সা ছিল। আর সেটাই এই টাকা। সেই উত্তরে চন্দ্রশেখর দিবেদী মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তাঁর কথাতে কোনও ভাবেই রাজি ছিলেন না। Chaudhary Charan Singh- জানিয়েছিলেন, আপনি আমার ব্রতের বিষয়ে জানার পর এত রাতেও আমাদের জন্যে ফল দুধের মতো ব্যবস্থা করে দিয়েছেন। আমার সমস্যাটা বুঝেছিলেন। এর যে ফলাহারের ব্যবস্থা করেছিলেন তাতে আমি সন্তুষ্ঠ ছিলাম। আর এরজন্যে এই চেক তাঁকে নিতে বাধ্য করেন তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই কাণ্ড দেখে কার্যত অবাক হয়েছিলেন সবাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+