হঠাৎ অসুস্থতা, হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মূলায়ম সিং যাদব। তিনি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতাও বটে। বেটে ব্যথা অনুভব করায় তাঁকে লখনৌ-এর মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মূলায়ম সিং যাদব। তিনি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতাও বটে। বেটে ব্যথা অনুভব করায় তাঁকে লখনৌ-এর মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত ৫ দিনে তাঁকে এনিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করাতে হল। এর আগে তাঁকে ৬ মে ওই একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

সমাজবাদী পার্টির মউখপত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন, গত বুধবার রুটিন চেকআপের জন্য মূলায়ম সিং যাদবকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে এবারের ভর্তির কারণ অন্য। পেটে ব্যথা এবং প্রস্রাব সংক্রান্ত বিষয়ে অসুবিধার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রগতিশীল সমাজবাদী পার্টি(লোহিয়া)-র প্রধান তথা মূলায়ম সিং যাদবের ছোট ভাই শিবপাল সিং যাদব জানিয়েছেন, সমাজবাদী পার্টির নেতা ভাল আছেন। তিনি মানুষের কাছে মূলায়ম সিং যাদবের দীর্ঘ আয়ুর প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। শিবপাল টুইটে জানিয়েছেন, গত ২-৩ দিন অনমেক শুভাকাঙ্খী মূলায়মের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও টুইট করে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন।












Click it and Unblock the Notifications