মানুষই শক্তির উৎস! কংগ্রেস-টিইউজেএস সরকারের পরিণতি উল্লেখ করে ত্রিপুরায় বিজেপিকে হুঁশিয়ারি মানিকের
বিজেপির (bjp) বিরুদ্ধে হামলার অভিযোগ করে এদিন আগরতলা (agartala) শহরে বিশাল মিছিল বের করে সিপিআইএম (cpim)। বুধবার আগরতলা-সহ ত্রিপুরার (tripura) একাধিক জায়গায় সিপিআইএম-এর পার্টি অফিসে হামলার ঘটনা ঘটে। বিজেপির তরফ থেকে বি
বিজেপির (bjp) বিরুদ্ধে হামলার অভিযোগ করে এদিন আগরতলা (agartala) শহরে বিশাল মিছিল বের করে সিপিআইএম (cpim)। বুধবার আগরতলা-সহ ত্রিপুরার (tripura) একাধিক জায়গায় সিপিআইএম-এর পার্টি অফিসে হামলার ঘটনা ঘটে। বিজেপির তরফ থেকে বিষয়টিকে জনরোষ অ্যাখ্যা দেওয়া হয়েছে। অন্যদিক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (manik sarkar) এই হামলার ঘটনার কড়া সমালোচনা করেছেন।

জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে সরকার
দলের পার্টি অফিসে হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, যত দিন যাচ্ছে বিজেপি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে আর তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। জিরো পারফরমেন্সের জন্যই সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন তিনি। মানিক সরকারের অভিযোগ, রাজ্যে কাজ নেই, রোগজার নেই, খাদ্য নেই। তিনি প্রশ্ন করেন, রাজ্যে করোনার চিকিৎসা কোথায়।

শক্তির লক্ষণ নয়
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এটা বিজেপির কোনও শক্তি প্রদর্শন নয়। জনগণের মধ্যে যাঁদের ভিত্তি থাকে তাঁরা এরকম করে না বলেও মন্তব্য করেন তিনি। মানিক সরকার রাজনীতির লড়াই, মতাদর্শের লড়াই, কর্মসূচির লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁরা যখন সরকারের ছিলেন, সেই সময় সব রাজনৈতিক দলই তাদের কর্মসূচি পালন করেছে। এমন কী মধ্যরাতে গিয়েও মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায় আক্রমণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের কেউ কেউ বর্তমানে মন্ত্রীও হয়েছেন। কিন্তু তার মোকাবিলা করা হয়েছে, রাজনৈতিক ভাবে এবং মতাদর্শগত ভাবে।

মানুষকে দমানো যাবে না
মানিক সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিজেপি সরকার যদি মনে করে মানুষকে এভাবে দমানো যাবে, তাহলে তারা ভুল করছে। তিনি বলেছেন, সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। ফলে মানুষ ঘর থেকে বেরোচ্ছে আর তাঁদের (সিপিএম) মিছিলে মিটিং-এ ভিড় বাড়ছে।
বিজেপির হামলা প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে দুটি সংবাদ মাধ্যমের অফিসে এবং পরে দলের পশ্চিম জেলা অফিস, পরে রাজ্য কমিটির অফিসে হামলা হয়। তিনি বলেছেন, কংগ্রেস-টিইউজেএস সরকারের সময়েও এমন ঘটনা ঘটেছিল। দলীয় অফিসে হামলা হয়েছে। কিন্তু তাদের আঠকে রাখা যায়নি। তিনি বলেছেন, সিপিএম মানুষের সঙ্গে ছিল, আছে থাকবে। মানুষই তাঁদের শক্তির উৎস বলেও বর্ণনা করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে ঘৃণার পরিমাণ বাড়ছে।

কোনও প্ররোচনার ফাঁদে পা নয়
প্রাক্তন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশে বলেছেন, সরকারেরের বিরুদ্ধে ক্ষোভের বহিপ্রকাশ সুশৃঙ্খল ভাবে করতে হবে। কোনও প্ররোচনার ফাঁদে পা দেওয়া যাবে না। কটাক্ষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, বক্ৃতায় শুধু মর্ডান স্টেট কিন্তু কাজে-কলমে পিছনের দিকে যাচ্ছে রাজ্য। তিনি বলেছেন, বিজেপির লক্ষ্য হল, সন্ত্রাস তৈরি করে, আন্দোলনের মধ্যে যাতে মানুষ আসতে না পারে, তার ব্যবস্থা করা। এদিকে বুধবার আগরতলা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ করে এদিন প্রতিবাদ মিছিল বের করে সিপিআইএম।












Click it and Unblock the Notifications