গোয়া চায় মমতাকে! প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদান ঘিরে জোর জল্পনা

পিকের টিম আইপ্যাক গোয়ার প্রাথমিক পরিস্থিতি খতিয়ে দেখার পরে সেখানে গিয়েছেন দুই তৃণমূল (trinamool congress) সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। পশ্চিম উপকূলের ছোট রাজ্যে গিয়ে সেখানকার সাধারণ মানুষ এবং র

পিকের টিম আইপ্যাক গোয়ার প্রাথমিক পরিস্থিতি খতিয়ে দেখার পরে সেখানে গিয়েছেন দুই তৃণমূল (trinamool congress) সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। পশ্চিম উপকূলের ছোট রাজ্যে গিয়ে সেখানকার সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। জানা গিয়েছে, আলোচনার পরে গোয়ার (Goa) প্রাক্তন এক মুখ্যমন্ত্রী (Ex CM) তৃণমূলে যোগ দিতে সম্মত হয়েছেন। এদিনই সেই যোগদান পর্ব হতে পারে বলে জানা গিয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলন করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

এদিন সাংবাদিক সম্মেলন করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলন করতে পারেন। সেখানে কংগ্রেস ত্যাগের কথা ঘোষণা করতে পারেন। কংগ্রেসের তরফে বলা হয়েছে লুইজিনো ফেলেইরোকে কোনও সাংবাদিক সম্মেলন করতে অনুমতি দেয়নি দল। যার জেরে জল্পনা জোরদার হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করতে পারেন। সূত্রের খবর অনুযায়ী গত বেশ কয়েকমাস ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল এই নেতার।

তৃণমূলের সঙ্গে কথা

তৃণমূলের সঙ্গে কথা

অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী, লুইজিনো ফেলেইরো ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে কথা বলেছেন। তৃণমূলের তরফেই তাঁকে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রসঙ্গত তৃণমূল ইতিমধ্যেই গোয়ায় রাজনৈতিক কার্যকলাপ শুরু করেছে। রবিবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভায় একথা নিজেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিশানায় সেই কংগ্রেস

নিশানায় সেই কংগ্রেস

রবিবার ভবানীপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে কংগ্রেসের যোগসাজসের অভিযোগ এনেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশের সর্বভারতীয় দলগুলির মধ্যে একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে যে লড়াই করছে, অন্য কেউ তেমনটা করছে না। কংগ্রেস আগেই জানিয়েছিল তারা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও প্রার্থী দেবে না। কিন্তু একেবারে ভোটের মুখে এসে তৃণমূল তথা তাদের সর্বোচ্চ নেতৃত্বের তরফে কংগ্রেসের প্রতি আক্রমণে প্রবীন কংগ্রেস নেতা বলেছেন, ভবানীপুরে প্রার্থী না দেওয়ার প্রতিদান দিল তৃণমূল।
সূত্রের খবর অনুযায়ী, শুধু লুইজিনো ফেলেইরোই নন, গোয়ায় তৃণমূলের নিশানায় রয়েছেন সেখানকার কংগ্রেসের নেতা এবং বিধায়করা। যা আঁচ করতে পেরে কংগ্রেসের তরফে বলা হয়েছে, কংগ্রেসে ভাঙন ধরিয়ে তৃণমূল কার্যত বিরোধী জোটেই ভাঙন ধরাচ্ছে এবং বিজেপিকে সুবিধা করে দিচ্ছে।

 গোয়ায় যাবেন অভিষেক, মমতাও

গোয়ায় যাবেন অভিষেক, মমতাও

পিকের আইপ্যাক টিম গোয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সমীক্ষা চালিয়ে প্রাথমিক রিপোর্ট পেশ করার পরেই তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সেখানে পাঠানো হয়। গত বৃহস্পতিবার তাঁরা সেখানে গিয়েছেন। প্রায় একসপ্তাহের বেশি সময় ধরে তাঁরা সেখানে বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলবেন। তারা ফিরে সেই রিপোর্ট পেশ করবেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে। তারপরেই গোয়ায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমন কী পরিস্থিতি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে যেতে পারেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+