পরিবর্তনে টার্গেট প্রাক্তন মুখ্যমন্ত্রী! কনভয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় তির বিজেপির দিকে
পরিবর্তনের ঠেলায় ছাড় পাচ্ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রীও। এবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযোগের তিন বিজেপির দিকে।
পরিবর্তনের ঠেলায় ছাড় পাচ্ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রীও। এবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযোগের তিন বিজেপির দিকে। বৈঠক সেরে ফিরছিলেন মানিক সরকার, তখনই রাজ্যের রাজধানী আগরতলা থেকে ২৫ কিলোমিটার দূরে সিপাহিজেলায় ঘটে যায় এই কাণ্ড।
|
মানিকের কনভয়ে হামলা
বিশালগড়ে দলের এক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপাহি জেলার রাষ্ট্রমাতায় তাঁর কনভয় পৌঁছলে একদল দুষ্কৃতী হামলা চালায়। তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ভাঙা হয় কনভয়ের অন্য গাড়িও। ছাড় পাননি বরিষ্ঠ নেতা নারায়ণ চৌধুরীও।

ফ্যাসিস্ট হামলা কনভয়ে
২৫ বছরের বাম শাসনের অবসান ঘটার পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার পিছনে তাদেরই হাত রয়েছে বলে অভিযোগ। সিপিএমের পক্ষ থেকে এই হামলাকে ফ্যাসিস্ট বলে বর্ণনা করা হয়েছে। হামলার পরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আক্রান্ত যাঁরা
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও সেই সময় কনভয়ে উপস্থিত ছিলেন দলের বরিষ্ঠ নেতা নারায়ণ চৌধুরী, প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী, প্রাক্তনমন্ত্রী শাহিদ চৌধুরী। তাঁদের উদ্ধার করে পুলিশ।

ফিরছিলেন বিশালগড় থেকে
বিশালগড় পার্টি অফিসে বৈঠক সেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গেই ফিরছিলেন সিপিএম পার্টির একাধিক শীর্ষ নেতারা। সেইসময় পরিকল্পিতভাবে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রাক্তনমন্ত্রী-বিধায়করা কেউ আঘাতপ্রাপ্ত না হলেও, আহত হন নায়ারণ চৌধুরীর দুই সঙ্গী।

নেপথ্যে বিজেপি
সিপিএম রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই হামলার পিছনে রয়েছে বিজেপি। নভেম্বর বিপ্লবের অনুষ্ঠান নিয়ে সভায় মূল বক্তা ছিলেন মানিক সরকার। সেইসময় হলের সামনে একদল বিদেপি সমর্থক জড়ো হয়েছিলেন। বৈঠকে অংশ নিয়ে আসা সিপিএম সাধারণ কর্মী-সমর্থকদেরও বাধা দেওয়া হয়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications