বিজেপিতে যোগ দিতে পারেন কংগ্রেসের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী! জল্পনা তুঙ্গে
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি বিজেপিতে যোগদান করেছেন ২৪ ঘন্টাও হয়নি, সেই পরিস্থিতিতে আরও একটি রাজ্যের প্রাক্তন এক কংগ্রেসি মুখ্যমন্ত্রীর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র হয়েছে। সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন, পঞ্জাবের চরণজিৎ সিং চান্নি।
সূত্রের খবর, চরণজিৎ সিং চান্নি ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে দেখা করেছেন। সেই খবর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কানেও গিয়েছে। তারা চরণজিৎ সিং চান্নিকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

ক্যাপ্টেন অমরিন্দর সিংকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর পরে কংগ্রেস পঞ্জাবের বিধানসভা ভোটের আগে চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করে। কিন্তু বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বিপুল জয়ের পরে রাজ্য রাজনীতিতে চান্নির নাম শোনা যায়নি। সাম্প্রতিক সময়ে নভজ্যোত সিং সিধু পাতিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার পরে কংগ্রেসের রাজনৈতিক ভর কেন্দ্রে পরিবর্তন হয়।
দুর্নীতির মামলা ভাইপোকে গ্রেফতার পরে চরণজিৎ সিং চান্নিকেও দলের ভিতরে বাইরে প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছিল। তিনি দুষ্কৃতী হামলায় মৃত্যু হওয়া গায়ক সিধু মুসাওয়ালার গ্রামে সফরের মাধ্যমে রা়জনীতিতে নিজের অবস্থান জানান দিয়েছিলেন।
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় দুর্নীতির মামলা ভাইপোকে গ্রেফতার পরে চরণজিৎ সিং চান্নিকেও প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছিল। তিনি দুষ্কৃতী হামলায় মৃত্যু হওয়া গায়ক সিধু মুসাওয়ালার গ্রামে সফরের মাধ্যমে রা়জনীতিতে নিজের অবস্থান জানান দিয়েছিলেন।

চরণজিৎ সিং চান্নিকে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর পাশেও দেখা গিয়েছে। রাহুল গান্ধী যে সময় রাজস্থানে ছিলেন, চরণজিৎ চান্নি সেখানে গিয়েছিলেন। এছাড়াও পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রিয়ঙ্কা গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খারগের সঙ্গেও দেখা করেছিলেন।
তবে চান্নির মতিগতি ঠিক না দেখে কংগ্রেসের তরফেও কৌশল নেওয়া হয়েছে। জলন্ধর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নিকে প্রচারের নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের মেয়াগ অল্প হলেও, তিনি রবিদাসিয়াদের মধ্যে ভাল ভিত্তি অর্জনে সক্ষম হয়েছিলেন।
পঞ্জাবের দোয়াবা অঞ্চলের কিছু আসনে এবং জলন্ধর লোকসভা কেন্দ্রের নটি বিধানসভা ক্ষেত্রের মধ্যে পাঁচটি কেন্দ্রে কংগ্রেসের জয়ে চান্নির অবদান রয়েছে । সেই পরিস্থিতিতে চান্নি বিজেপির পথে পা বাড়ালে, তা কংগ্রেসের পক্ষে বড় ধাক্কার হবে বলেই মনে করেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications