ভুয়ো খবরে বিভ্রান্তি! করোনায় আক্রান্ত নন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ
ভারতে দ্রুত হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এপ্রসঙ্গে উল্লেখ করা ভাল যে ২০১৯-এর নভেম্বরে রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন সুপ্
করোনায় আক্রান্ত নন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এব্যাপারে এদিন সকালে বেশ কিছু সর্বভারতীয় এবং বাংলা মাধ্যমে এব্যাপারে বিভ্রান্তি ছড়ায়। পরে পরিবারের তরফে জানানো হয়, রঞ্জন গগৈ সুস্থই আছেন। এপ্রসঙ্গে উল্লেখ করা ভাল যে ২০১৯-এর নভেম্বরে রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রাম মন্দির মামলার রায় দিয়েছিল। এই মুহুর্তে তিনি ছিলেন রাজ্যসভার মনোনীত সাংসদ।

করোনায় আক্রান্ত নন রঞ্জন গগৈ
করোনায় আক্রান্ত নন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এব্যাপারে এদিন সকালে বেশ কিছু সর্বভারতীয় এবং বাংলা মাধ্যমে এব্যাপারে বিভ্রান্তি ছড়ায়। পরে পরিবারের তরফে জানানো হয়, রঞ্জন গগৈ সুস্থই আছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালরা করোনায় আক্রান্ত
একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হয়েছেন, তেমনই করোনায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। করোনায় আক্রান্ত হয়েছেন, মধ্যপ্রদেশ ও কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং তামিলনাড়ুর রাজ্যপালও।

১৬ মার্চ গগৈকে রাজ্যসভায় মনোনীত করেন রাষ্ট্রপতি
১৬ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয় সংবিধানে আর্টিক্যাল ৮০-১(এ) অনুযায়ী রাষ্ট্রপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করেছেন।

৯ নভেম্বর অযোধ্যা নিয়ে রায়
৯ নভেম্বর তৎকালীন প্রধান বিটারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ স্পর্শকাতর অযোধ্যা নিয়ে তাদের রায় দিয়েছিলেন। এছাড়াও রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চের উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে সবরীমালা এবং রাফালে।












Click it and Unblock the Notifications