ছাড় নেই অবসরের পরও! অলোক বর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র
প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন তিনি সিবিআই থেকে অপসারণের পর বদলি হওয়া দমকলের ডিজি-র পদ গ্রহণ করেননি, সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবসরের পর অলোক বর্মার যত প্রাপ্য ছিল তা দেওয়া থেকে স্থগিত রাখা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন তিনি নতুন পদ গ্রহণ করেননি, সেই অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিবিআই প্রধানের পদ থেকে অপসারণের পর দমকল সহ তিনটি পদ দেওয়া হল অলোক বর্মাকে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি তাঁকে সরিয়ে দেয়। তবে অলোক বর্মা কোনও পদ গ্রহণ করেননি। সরে দাঁড়ান।
অলোক বর্মাকে সরানো নিয়েও একপ্রস্থ নাটক হয়। বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খারগে বর্মার সরানোকে অনৈতিক বলে দাবি করেন। বৈঠক থেকে সরে দাঁড়ান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। একবার সুপ্রিম কোর্টের নির্দেশ পদ পাওয়ার দুদিনের মধ্যে ফের অলোক বর্মাকে সরিয়ে দেওয়া হয়।
এই সপ্তাহের মধ্যেই বৈঠক ডেকে নতুন সিবিআই প্রধান বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এর আগে বৈঠক হলেও তা নিষ্ফলা ছিল। আপাতত অন্তর্বর্তী ডিরেক্টরের পদে রয়েছেন এম নাগেশ্বর রাও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications