সঞ্জয় নিরুপমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা প্রাক্তন CAG বিনোদ রাইয়ের, নেপথ্যের কারণ কি
সঞ্জয় নিরুপমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা প্রাক্তন CAG বিনোদ রাইয়ের, নেপথ্যের কারণ কি
২০১০ সালের ২জি কেলেঙ্কারি মামলা নিয়ে চমকে যাওয়ার মত ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। হঠাৎ করে প্রাক্তন ক্যাগ বিনোদ রাই প্রকাশ্যেই কংগ্রেস সাংসদ সঞ্জয় নিরুপমের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। ৭ বছর আগে বিনোদ রাই অভিযোগ করেছিলেন এক প্রাক্তন সাংসদ প্রধানমন্ত্রী মোনমোহন সিংয়ের নাম ২জি মামলায় না রাখার জন্য চাপ দিয়েছিলেন। সেসময় সঞ্জয় নিরুপমের নাম ইঙ্গিত করেছিলেন তিনি।

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা বিনোদ রাইয়ের
২জি কেলেঙ্কারি মামলায় মিথ্যে অভিযোগ করায় কংগ্রেস সাংসদ সঞ্জয় নিরুপমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন প্রাক্তন ক্যাগ বিনোদ রাই। ২০১০ সালে বিনোদ রাই অভিযোগ করেছিলেন এক কংগ্রেস সাংসদ তাঁর উপর চাপ তৈরি করেছিলেন যাতে ২জি মামলায় প্রধানমন্ত্রী মনমোহন িসংয়ের নাম প্রকাশ্যে না আসে। মনমোহন সিংয়ের নাম যাতে ২জি কেলেঙ্কারি সংক্রান্ত রিপোর্ট থেকে বাদ দেওয়া হয় তার জন্য চাপ তৈরি করেছিলেন তিনি। নিজের লেখা বই প্রকাশের আগেই এই দাবি করেছিলেন বিনোদ রাই। তাতে সঞ্জয় নিরুপমের নাম ছিল। তার প্রেক্ষিতে বিনোদ রাইয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কংগ্রেস সাংসদ।

ভুলের সাফাই দিলেন বিনোদ
সঞ্জয় নিরুপমের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে বিনোদ রাই বলেছেন, ভুল করে তিনি কংগ্রেস সাংসদের নাম নিয়ে ফেলেছিলেন। আমার এই অসাবধানতার কারণে ওঁকে এবং ওঁর পরিবার-পরিজনকে কতটা কষ্ট পেতে হয়েছে বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাল্টা টুইট করে সঞ্জয় নিরুপম লিখেছেন এর জন্য যেন গোটা দেশের কাছে ক্ষমা চান বিনোদ রাই। বিনোদ রাইয়ের এই বিবৃতির পরে মানহানির মামলার বিষয়টির নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন সঞ্জয় নিরুপম।

২জি কেলেঙ্কারি
২০১০ সালে তোলপাড় হয়েছিল গোটা দেশ। ১.৭৬ লক্ষ কোটি টাকার ২জি কেলেঙ্কারি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তৎকালীন টেলিকম মন্ত্রী এরাজা থেকে শুরু করে ডিএমকে নেত্রী কানিমোঝির নাম পর্যন্ত জড়িয়েছিল এই মামলায়। যদিও এই মামলায় সব অভিযুক্তেই বেকসুর বলে জানিেয়ছিল দিল্লি হাইকোর্ট। তিন্তু তারপরেও সিবিআই নতুন করে তদন্ত শুরু আবেদন জানায়। ২মামলায় ১২২টি লাইসেন্স বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। এই মামলায় মনমোহন সিংয়ের নামও জড়িয়েছিল বলে শোনা যায়।

রাজনৈতিক জল্পনা
বিনোদ রাইয়ের হঠাৎ করে এই নিঃশর্ত ক্ষমা প্রার্থনায় নতুন করে জল্পনা বেড়ছে। কংগ্রেসের এখন কঠিন পরিস্থিতি চলছে। পাঞ্জাবে প্রবল অন্তর্দ্বন্দে জড়িয়ে পড়েছে কংগ্রেস। মহারাষ্ট্রে শক্তিশালী অবস্থানে থাকলেও এনসিপির সঙ্গে সম্পর্ক তেমন মজবুত নেই কংগ্রেসের। তলে তলে ঘুন ধরতে শুরু করেছে। তার উপরে কংগ্রেসের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তার মধ্যে বিনোদ রাইয়ের এই মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে।












Click it and Unblock the Notifications