পুত্রবধূর কপালে বন্দুক ঠেকিয়ে ধর্ষণ শ্বশুরের! বিজেপির প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
রাত তখন দেড়টা। শ্বশুর তথা বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ শোকিন তখন কড়া নাড়ছেন পুত্রবধূর ঘরে। দরজা খুলতেই শ্বশুরমশাইকে দেখে খানিকটা হতবাক হয়ে যান পুত্রবধূ।
রাত তখন দেড়টা। শ্বশুর তথা বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ শোকিন তখন কড়া নাড়ছেন পুত্রবধূর ঘরে। দরজা খুলতেই শ্বশুরমশাইকে দেখে খানিকটা হতবাক হয়ে যান পুত্রবধূ। সেই সময় শোকিনের ছেলে বাইরে বন্ধুবান্ধবদের সঙ্গে মত্ত। আর ঘরে শ্বশুরমশাই ঢুকেই পুত্রধূকে অশাালীনভাবে ছুঁতে শুরু করেন। এমনই অভিযোগ পুলিশের কাছে দায়ের করা এফআইআর-এ করেছেন মনোজ শকিনের পুত্রবধূ।

সেদিন ছিল নিউ ইয়ারের রাত। আর পশ্চিম বিহারের একটি অভিজায় হোটেলে পাকিবারিক এক অনুষ্ঠান শেষ করে মনোজ শকিনের ছেলে ও তাঁর পুত্রবধূ বাড়ি বাড়ি আসেন। মুহূর্তে প্রাক্তন বিজেপি বিধায়কের ছেলে বাইরে বন্ধুদের সঙ্গে মত্ত হয়ে যান। আর ঘরের ভিতরে চলে অন্য এক ঘটনা। এমনই দাবি করেছেন অভিযোগকারিনী। তিনি এইআইআর-এ জানান, 'আমি যখন তাঁকে চলে যেতে বলি, তখন তিনি বন্দুক বার করেন। থাপ্পড় মারতে থাকেন আমায়। হুমকি দেন আমার ভাইকে মেরে ফেলার। ..' এরপরই চলে নারকীয় যৌন অত্যাচার। এমনই দাবি করেছেন ধর্ষিতা পুত্রবধূ।
প্রশ্ন উঠছে, নিউ ইয়ার-এর রাতে যখন এই ঘটনা ঘটেছে, তখনই কেন পুলিশের কাছে অভিযোগ জানাননি ধর্ষণের শিকার ওই মহিলা?জবাবে মনোজ শকিনের পুত্রবধূ জানান, তিনি বিয়ে বাঁচানোর জন্য মুখ খোলেননি। বার বার চেয়েছিলেন যাতে বিয়েটা বাঁচানো যায়। এরপরই বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হয় মামলা। তাঁর বিরুদ্ধে ৩৭৬, ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে।












Click it and Unblock the Notifications