উন্নাও ধর্ষণকাণ্ডে আজ প্রাক্তন বিজেপি বিধায়কের সাজা ঘোষণা

২০১৭ সালে উত্তর প্রদেশের উন্নাওতে এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ওঠে বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সেনগারের বিরুদ্ধে। কিশোরীর পরিবারের দাবি ছিল যে, প্রাথমিকভাবে পুলিশ ঘটনার এফআইআর-ও গ্রহণ করছিল না। এমনকাণ্ডে রীতিমতো বিপাকে পড়ে যায় যোগীরাজ্যের বিজেপি সরকার। দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে । এরপরই পলাতক সেনগারকে ভোররাতের অন্ধকারে গ্রেফতার করা হয়। এবার সেই ঘটনার সাজা প্রদান আজ।

উন্নাও ধর্ষণকাণ্ডে আজ প্রাক্তন বিজেপি বিধায়কের সাজা ঘোষণা

দিল্লি আদালতের কাছে সিবিআইয়ের তরফে ধৃত কুলদীপ সেনগারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দাবি করা হয়েছে। গত মঙ্গলবারের পর শুক্রবার পর্যন্ত এই মামলা মুলতুবি করে আদালত। আর এরপর আজ বিজেপির প্রাক্তন বিধায়ককে ধর্ষণের মামলার সাজা শোনাতে চলেছে আদালত। সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে কুলদীপকে যেন যাবজ্জীবন কারাদণ্ডের থেকে কোনও কম শাস্তি না দেওয়া হয়।

প্রসঙ্গত, উন্নাও কান্ডে কুলদীপ সেনগারকে চলতি সপ্তাহের সোমবার দোষী সাব্যস্ত করা হয়েছে।ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে তাঁকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির আদালত। এবার আজ 'দোষী' সাব্যস্ত হওয়া কুলদীপের সাজার শুনানির পালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+