Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অগ্নিপথে পুড়ছে দেশ! চৌহ্বান সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সেনাকর্মীর

অগ্নিপথে পুড়ছে দেশ! চৌহ্বান সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সেনাকর্মীর

মধ্যপ্রদেশের অগ্নিপথ আন্দোলনের পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন প্রাক্তন সেনা কর্মী। তিনি অভিযোগ করেছেন শিবরাজ সিং চৌহ্বান সরকার রাজ্য পুলিশে প্রাক্তন সেনা কর্মীদের নিয়োগের যে সংরক্ষণের কথা বলেছিলেন েসটা তিনি পূরণ করেননি। প্রাক্তন সেনাকর্মীর এই অভিযোগ যে অগ্নিপথ আন্দোলনের আগুন কয়েকগুণ বাড়িয়ে দেবে তাতে কোনও সন্দেহ নেই। গত তিনদিন ধরে মধ্যপ্রদেশে অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে একাধিক জায়গায়।

চৌহ্বান সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সেনাকর্মীর

মধ্যপ্রদেশেও ছড়িয়ে পড়েছে অগ্নিপথ আন্দোলন। একাধিক ট্রেন স্টেশনে গত তিন দিন ধরেই বিক্ষোভের পারদ চড়িয়েছিলেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে আবর বিতর্ক কয়েকগুণ বাড়িয়ে দিলেন প্রাক্তন এক সেনা কর্মী। তিনি অভিযোগ করেছেন গত এপ্রিল মােস শিবরাজ সিং চৌহ্বান সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেনাবাহিনীতে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে প্রাক্তন সেনাকর্মীদের। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও রক্ষা করে উঠতে পারেননি শিবারজ সিং সরকার। সেনা কর্মীর এই অভিযোগ যে অগ্নিপথ আন্দোলনের পারা কয়েকগুণ বাড়িয়ে দেবে তাতে কোনও সন্দেহ নেই।

চৌহ্বান সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সেনাকর্মীর

গতকাল মধ্যপ্রদেশের একাধিক জায়গায় অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা। গোয়ালিয়রের একাধিক জায়গায় বিক্ষোভ তুমুল আকার নিয়েছিল। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে আন্দোলনকারীরা। ইন্দোরের লক্ষ্মীবাঈ রেলস্টেশনে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক জায়গায়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। ৫ পুলিশকর্মী জখম হয়েছেন এই ঘটনায়।

তারপরেই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন মুখ্যমন্ত্রী শিবারাজ সিং চৌহ্বান। তিনি ঘোষণা করেন অগ্নিবীররা অবসর নেওয়ার পর রাজ্য পুলিশের নিয়োগে তাঁদের জন্য আলাদা সংরক্ষণের বন্দোবস্ত থাকবে। কাজেই অবসর নিয়ে তাঁদের ভাবতে হবে না কাজের জন্য। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতেও কাজ হয়নি। বিক্ষোভের পারা উল্টে বেড়েছে। তারপরে আবার শিবরাজ সিং চৌহ্বান সরকারের বিরুদ্ধে প্রাক্তন সেনা কর্মীর প্রকাশ্যে এই অভিযোগ নতুন করে বিক্ষোভের আগুন কয়েকগুণ বাড়িয়ে দেবে তাতে কোনও সন্দেহ নেই।

অনিল সিং নামে ওই প্রাক্তন সেনাকর্মীর আরও অভিযোগ ১৯৯৯ সাল থেকে এই সংরক্ষণের কথা বলা হয়েছিল। কিন্তু তা এখনও পর্যন্ত কার্যকর করেনি চৌহ্বান সরকার। তিনি জানিয়েছেন এর প্রতিবাদে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টেও অভিযোগ জানিয়েছিলেন। হাইকোর্ট মধ্যপ্রদেশ সরকার এবং মধ্য প্রদেশ পাবলিকসার্ভিক কমিশনকেও নোটিস পাঠিয়েছিল। জানতে চাওয়া হয়েছিল কেন অবসর প্রাপ্ত সেনা কর্মীদের সংরক্ষণের চাকরি দেওয়া হচ্ছে না। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী রাজ্য পুলিশের নিয়োগে গ্রুপ সি-তে ১০ শতাংশ এবং গ্রুপ-ডি-তে ২০ শতাংশ সংরক্ষণ রয়েছে সেনাকর্মীদের জন্য। সেই সংরক্ষণের তালিকায় মধ্যপ্রদেশ পুিলশের ৬ হাজার কনস্টেবল পদের জন্য ৩০ হাজার জন আবেদন করেছিলেন। হিসেব অনুযায়ী তাতে ৬০০টি আসন সেনাকর্মীদের জন্য বরাদ্দ ছিল কিন্তু তাতে মাত্র ৬ জনকে নিয়োগ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+