বিরোধীদের উস্কানিতেই বিরোধিতা, ৫০০ টাকা দিয়ে অশন্তি ছড়ানোর হয়েছে, বিস্ফোরক দাবি প্রাক্তন সেনা প্রধানের
বিরোধীদের উস্কানিতেই বিরোধিতা, ৫০০ টাকা দিয়ে অশন্তি ছড়ানোর হয়েছে, বিস্ফোরক দাবি প্রাক্তন সেনা প্রধানের
বিরোধীদের উস্কানিতেই অশান্তি ছড়িয়েছে। এমনই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন সেনা প্রধান ভিকে সিং। তাঁর দাবি ৫০০ টাকা দিয়ে অশান্তি ছড়ানোর জন্য লোক ভাড়া করা হয়েছিল। এক কথায় তিনি দাবি করেছেন ভুল পথে অগ্নিপথ আন্দোলন নিয়ে ভুল বোঝনো হয়েছে সাধারণ মানুষকে। এমনই দাবি করেছেন প্রাক্তন সেনা প্রধান। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি।

অগ্নিবীর প্রকল্পেকে কর্মসংস্থানের মাধ্যম হিসেবে ব্যবহর করছে মোদী সরকার এটা একেবারেই ভুল ধারনা। এমনই ভুল বুঝিয়েছে বিরোধীরা। প্রাক্তন সেনা প্রধান ভিকে সিং দাবি করেছেন অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যঁাদেন নৌ, বায়ু, এবং সেনাবািহনীতে নিয়োগ করা হবে তাঁদের অন্যন্য সেনাদের মতই প্রশিক্ষণ দেওয়া হবে। বিরোধীরা এই নিয়ে অপ প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

গত তিনদিন ধরে তীব্র অশান্তি ছড়িয়েছে গোটা দেশে। বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান, তেলঙ্গানায় তুমুল বিক্ষোভ হয়েছে। রেলস্টেশন গুলিতে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। তিন দিন ধরে এই সব রাজ্যের একাধিক রেলস্টেশনে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমনকি ট্রেনেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে উত্তেজনা ছড়িয়েছিল বিহারে। সেখান থেকে উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানাতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। তেলঙ্গানায় আবার ১ জন মারাও গিয়েছেন।
অগ্নিপথ আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বিহারে ট্রেন চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও স্বাভাবিক হয়নি বহু ট্রেন পরিষেবা। পূর্ব রেল ১৩টি ট্রেন বাতিল করেছে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত তিন দিনের অশান্তিতে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের। অশান্তি জেরে প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে বিরোধীরাও মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অগ্নিপথ প্রকল্প নিয়ে। তাঁরা দাবি করেছেন অবিলম্বে ফিরিয়ে নিতে হবে এই প্রকল্প। রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী সকলেই দাবি করেছেন এই প্রকল্পে গলদ রয়েছে। এতে যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্ব এবং ভবিষ্যতের নিরাপত্তা কমবে। এই প্রকল্পে গলদ রয়েছে বলেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে যোগদানের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। কাজেই অবিলম্বে মোদী সরকারের এই প্রকল্প ফিরিয়ে নেওয়া উচিত বলে দাবি করেছেন তাঁরা।
এদিকে আবার শরিকদের চাপের মুখেও পড়েছে বিজেপি। বিহারে যেহেতু অশান্তির আগুন বেশি ছড়িয়েছে সেহেতু বিজেপির শরিদ দল জেডিইউ চাপে রয়েছে। জেডিইউ-র পক্ষ থেকে মোদী সরকারের কাছে অগ্নিপথ প্রকল্প নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। কাজেই শরিক দল গুলোর কাছেও এই নিয়ে চাপে রয়েছে মোদী সরকার। এদিকে আবার সামনেই রাষ্ট্রপতি নির্বাচন।












Click it and Unblock the Notifications