লোককল্যাণ মার্গের ছায়ায় উচ্ছেদ অভিযান, ৬ মার্চের মধ্যে ৭১৭ পরিবারকে ঘর ছাড়ার নির্দেশ
নয়াদিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দু ঘিরে শুরু হল নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের অদূরে, রেসকোর্স রোড যার বর্তমান নাম লোককল্যাণ মার্গ সংলগ্ন তিনটি বস্তি এলাকায় উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক সংশ্লিষ্ট বাসিন্দাদের উদ্দেশে ৬ মার্চের মধ্যে ঘর খালি করার নোটিস জারি করেছে।
ভাই রাম ক্যাম্প, মসজিদ ক্যাম্প ও ডিআইডি ক্যাম্প, এই তিন এলাকায় বসবাসকারী মোট ৭১৭টি পরিবারকে নোটিস পাঠানো হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

ঘটনাচক্রে, দিল্লিতে বিজেপির ক্ষমতায় আসার বর্ষপূর্তির আগেই এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের মতে, ক্ষমতার কেন্দ্র ঘিরে 'শহর সংস্কার'এর নামে সাধারণ মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। যদিও প্রশাসনের দাবি, এটি পরিকল্পিত উন্নয়ন প্রকল্পের অংশ।
তবে উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসনের কথাও জানিয়েছে কেন্দ্র। সরকারি সংস্থা দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (ডিইউএসআইবি) এর মাধ্যমে বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ৭১৭টি পরিবারকে পশ্চিম দিল্লির সাভদা ঘেভরা অঞ্চলে নির্মিত ডিইউএসআইবি কলোনির ফ্ল্যাটে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া তদারকি করছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীন 'ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস'।
তবে নতুন ঠিকানার দূরত্ব নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে গড়ে ওঠা সাভদা ঘেভরা কলোনিটি লোককল্যাণ মার্গ থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ফলে কর্মস্থল, স্কুল, কলেজ ও দৈনন্দিন জীবিকার সঙ্গে জড়িত বাসিন্দাদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন উন্নয়নের বিনিময়ে কি আবারও শহরের প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে নিম্নআয়ের মানুষদের?
রাজধানীর হৃদয়ে উচ্ছেদ ও পুনর্বাসনের এই সমান্তরাল চিত্র এখন রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। উন্নয়ন বনাম জীবিকার এই টানাপোড়েন আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর












Click it and Unblock the Notifications