রাম রহিম ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে রাধে মা

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিমের ভক্তদের দ্বারা শুক্রবার পাঁচকুলায় চালানো তাণ্ডবকে ভগবানের ইচ্ছে বলে দাবি করলেন আর এক স্বঘোষিত ধর্মগুরু রাধে মা।

রাধে মা যাই বলেন তা নিয়ে বিতর্ক বাঁধেই। এবারও তাই হল। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিমের ভক্তদের দ্বারা শুক্রবার পাঁচকুলায় চালানো তাণ্ডবকে ভগবানের ইচ্ছে বলে দাবি করলেন আর এক স্বঘোষিত ধর্মগুরু রাধে মা।

রাম রহিম ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে রাধে মা

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে গডওম্যান রাধে মা নিজের বোরিভলির বাড়িতে বসে রাম রহিম কাণ্ডে তাণ্ডব নিয়ে নানা কথা বলেছেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, দেশের একের পর এক স্বঘোষিত ধর্মগুরুরা নানা অপরাধে জেলে যাচ্ছে। তা নিয়ে তিনি কী বলতে চান।

এর জবাবে রাধে মা বলেছেন পাঁচকুলায় যা ঘটেছে তা সবই ভগবানের ইচ্ছেয় ঘটেছে। এই ঘটনায় জনতার তাণ্ডবের পর পুলিশের গুলিতে অনেকে মারা গিয়েছে। এসবই কর্মের ফল বলে দাবি রাধে মায়ের।

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রাধে মা। বলেছেন, আমি মোদীজিকে ও তাঁর সিদ্ধান্তকে সম্মান করি। তিনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত ২০১৫ সালে পণ নিয়ে ঝামেলা সংক্রান্ত অভিযোগে রাধে মা-কে নিয়ে বিতর্ক ছড়ায়। এক মহিলা অভিযোগ করেন, বেশি করে পণ পেতে তাঁর শ্বশুরবাড়ির লোকেদের উসকেছেন রাধে মা। তাকে নিয়ে এসে আশ্রমে নির্যাতন করা হয়েছে। বলিউড অভিনেত্রী ডলি বিন্দ্রাও রাধে মা-র বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছেন। সেই সব মামলার আদালতে শুনানি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+