মাস্ক থেকে স্যানিটাইজার সবই পাওয়া যাবে বারাণসীর এই করোনা মলে

মাস্ক থেকে স্যানিটাইজার সবই পাওয়া যাবে বারাণসীর এই করোনা মলে

পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে তাতে অন্যান্য জিনিসের চেয়ে মানুষ এখন করোনা সংক্রান্ত পণ্যই বেশি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। মুখের মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ সহ করোনা–সংক্রান্ত সমস্ত পণ্য একই ছাদের তলায় পাওয়া গেলে মন্দ হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদ কেন্দ্র বারাণসীতে খুলে গেল করোনা মল।

মাস্ক থেকে স্যানিটাইজার সবই পাওয়া যাবে বারাণসীর এই করোনা মলে


বারাণসীর সিগরা এলাকাতে এই অভিনব করোনা মলটি রয়েছে, যেখানে করোনা বিরুদ্ধ সব জিনিস পাওয়া যাবে। এই মলের অনন্য নামের কারণে শহরজুড়ে এখন এই শপিং মল নিয়েই চর্চা শুরু হয়েছে। এই মলের পরিচালনার দায়িত্বে থাকা অশোক সিং বলেন, '‌মানুষের মনে করোনা–আতঙ্ককে মাথায় রেথে সংক্রমণ রোধের সব জিনিস এক ছাদের তলায় রেখেছি আমরা। এর আগে মানুষকে মাস্ক, সাবান ও স্যানিটাইজারের জন্য ভিন্ন ভিন দোকানে ছুটতে হত। কিন্তু এই সমস্যার সমাধান হিসাবে আমরা আমাদের ছোটা মলকে করোনা মলে রূপান্তর করেছি। অন্য কোনও মলের মতো নয়, আমাদের কাছে এই মলে করোনার সংক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস রয়েছে।’‌

তিনি জানিয়েছেন এক সপ্তাহ ধরে মলটি খোলা রয়েছে এবং মানুষ ভিড়ের জন্য এখানে আসতে ভয়ও পাচ্ছেন না। করোনা থেকে তাঁদের রক্ষা করতে সব প্রয়োজনীয় জিনিসই তাঁরা এখানে পাচ্ছেন বলে খুব খুশি। সিং বলেন, '‌টানেল মেশিন, স্বয়ংক্রিয় স্যানিটাইজার মেশিন, থার্মাল স্ক্যানার সহ আরও অনেক অত্যাধুনিক যন্ত্র শপিং মলে উপলব্ধ। এছাড়াও আকর্ষণীয় মাস্ক, গ্লাভস, ফেস কভার এবং স্যানিটাইজারের বিপুল সম্ভার রয়েছে এই শপিং মলে। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য রঙীন মাস্কও রয়েছে।’‌

করোনা মলের এক গ্রাহক অভনাশ বলেন, '‌এর আগে মাস্ক ও স্যানিটাইজার পেতে খুব সমস্যা হতো এখানে। ভয় থাকত জিনিসটা নকল নয়তো কিন্তু এখন সেই চিন্তা দূর হয়েছে।’‌ বারাণসীর বাসিন্দা মুকুল বলেন, '‌খুব অল্প সময়ের মধ্যে করোনা মল খুব জনপ্রিয় হয়ে উঠেছে। করোনা ভাইরাসের সঙ্গে লড়ার জন্য সেরা ব্র‌্যান্ডের জিনিস পাওয়া যায় এখানে।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+