নীতীশ কুমার যতবার শপথ নেন মুখ্যমন্ত্রী হিসাবে ততবার আঙুল কাটেন বিহারের এই যুবক

নীতীশ কুমার যতবার শপথ নেন মুখ্যমন্ত্রী হিসাবে ততবার আঙুল কাটেন বিহারের এই যুবক

সম্প্রতি হওয়া বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের জয় উপলক্ষ্যে রাজ্যের জেহানাবাদের এক তরুণ বাঁ হাতের পাঁচটি আঙুল কেটে ফেলেন। নীতীশ কুমারের জয়ে আপ্লুত হয়ে এই কাজ করেন যুবক।

নীতীশ কুমার যতবার শপথ নেন মুখ্যমন্ত্রী হিসাবে ততবার আঙুল কাটেন বিহারের এই যুবক


তবে এটাই প্রথমবার নয়, যেখানে অনিল শর্মা মুখ্যমন্ত্রীর জেতার আনন্দে তাঁর খুশি প্রকাশ করতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। প্রত্যেকবার নীতীশ কুমার যখন মুখ্যমন্ত্রী হন, তিনি একটা করে নিজের আঙুল কেটে ফেলেন। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তাতে অনিল তাঁর প্রিয় নেতার জন্য তিনটে আঙুলের বলি চড়িয়ে দিয়েছেন। তিনি এর আগে ২০০৫, ২০১০ ও ২০১৫ সালে নিজের আঙুল কেটে বাদ দেন।

অনিল জানিয়েছেন, ২০০৫ সালে নীতীশ যখন মুখ্যমন্ত্রী হয়ে ফিরে এসেছিলেন, তিনি ভীষণ খুশি হয়েছিলেন। তিনি তখনই এই জয়কে উদযাপনের জন্য অবিনব পন্থা খুঁজে নেন। ঘোষি পুলিশ থানার অন্তর্গত বায়না গ্রামের বাসিন্দা অনিল জানান, আঙুল কাটার পর তিনি খুব সন্তুষ্ট হন। এ বছর আবার তিনি তাঁর বাঁ হাতের আঙুল কেটে গরাইয়া বাবাকে উৎসর্গ করেছেন। অনিল জানিয়েছেন যে তিনি গরাইয়া বাবাকে প্রতিশ্রুতি দিয়েছেন নীতীশ কুমার আবার মুখ্যমন্ত্রী হলে, তিনি তাঁর আঙুলের বলিদান দেবেন। প্রত্যেক বার নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি আঙুল বাদ যাবে অনিলের।

বিধানসভা নির্বাচনে বিহারের ক্ষমতায় বিজেপি আসার পর মুখ্যমন্ত্রীর পদে চতুর্থবারের জন্য বসেন নীতীশ কুমার। যদিও এ বছরের নির্বাচনে নীতীশের দল জেডিইউ আশানুরূপ ফল করতে পারেনি। কিন্তু বিজেপি বিহার নির্বাচনে দারুণ ফল করেছে। নীতীশের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে বহু জল্পনা–কল্পনা দানা বাঁধলেও অবশেষে এনডিএর সিদ্ধান্তে বিহারের মসনদে ফের আরও একবার নীতীশ কুমার বসেন। গত ১৬ নভেম্বর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন নীতীশ কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+