বুথ ফেরত সমীক্ষা! সম্ভাব্য ফল নিয়ে তাল কাটল বিরোধী শিবিরে
এক্সিট পোল নিয়ে ভিন্ন সুর বিরোধী শিবিরের অন্যতম নেতা ওমর আবদুল্লার।তিনি বলেছেন, সব বুথ ফেরত সমীক্ষার ফল ভুল হতে পারে না।
এক্সিট পোলের ফল নিয়ে ফাটল বিরোধী শিবিরেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ফল তিনি বিশ্বাস করতে পারছেন না। বিজেপির চাপেই এটাকে চক্রান্ত বলেও মন্তব্য করেছেন তিনি। যদিও, এক্সিট পোল নিয়ে ভিন্ন সুর বিরোধী শিবিরের অন্যতম নেতা ওমর আবদুল্লার। তিনি বলেছেন, সব বুথ ফেরত সমীক্ষার ফল ভুল হতে পারে না।

সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হতেই সন্ধে সাড়ে ছটা থেকে বের হতে থাকে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল। প্রায় সব বুথ ফের সমীক্ষাতেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে ২৭৭-এর বেশি আসন দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী শিবির এই এক্সিট পোলের ফল মেনে নিতে রাজি নন। বিরোধী শিবিরের অন্যতম নেতা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, অতীতে এক্সিট পোলের ফল ভোটের ফলের সঙ্গে মেলেনি।
যদিও এক্সিট পোলের ফল নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, সব কটি এক্সিট পোলের ফল ভুল হতে পারে না। তবে সবাইকেই ২৩ মে পর্যন্ত অপেক্ষার পরামর্শও দিয়েছেন তিনি।
Every single exit poll can’t be wrong! Time to switch off the TV, log out of social media & wait to see if the world is still spinning on its axis on the 23rd.
— Omar Abdullah (@OmarAbdullah) May 19, 2019












Click it and Unblock the Notifications