কোনও ভ্যাকসিন মিক্সিং হবে না, টিকা সংকটকালেও গাইডলাইন নিয়ে কড়া কেন্দ্র
কোনও ভ্যাকসিন মিক্সিং হবে না, টিকা সংকটকালেও গাইডলাইন নিয়ে কড়া কেন্দ্র
করোনা ভ্যাকসিনের সংকট কালেও কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র। যতই টিকার সংকট হোক কোনও রকম ভ্যাক্সিং মিক্সিং করা যাবে না। অর্থাৎ যিনি কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন তাঁকে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজই দিতে হবে। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দিলে হবে না। আবার কোভিশিল্ডের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
কারণ হিসেবে জানানো হয়েছে এখনও বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি ভ্যাক্সিন মিক্সিং নিয়ে। কাজেই ঝুঁকি নিয়ে রাজি নয় সরকার।

ভ্যাক্সিং মিক্সিং
সম্প্রতি ভ্যাক্সিং মিক্সিং নিয়ে রব উঠেছে। তীব্র করোনা ভ্যাকসিন সংকটে দুটি ভিন্ন ভ্যাক্সিনের জোড দেওয়ার অনুমতি দিতে পারে কেন্দ্র এমনই মন্তব্য করেছিলেন এক সিনিয়র অফিসার। তার পরেই ভ্যাকসিন মিক্সিং নিয়ে কথা উঠতে শুরু করে। সম্প্রতি উত্তর প্রদেশে একটি গ্রামে দুটি পৃথক ভ্যাক্সিনের ডোজ দেওয়া হয়েছে। এই ঘটনার পর ওই শীর্ষ আধিকারীকের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল।

কেন্দ্রের কড়া সিদ্ধান্ত
কোনও রকম ভ্যাকসিন মিক্সিং হবে না। কড়া বার্তা দিয়ে জানিয়েেছ মোদী সরকার। কারণ ভ্যাকসিন মিক্সিং নিয়ে এখনও কোনও এক্সপার্ট কমিটি রিপোর্ট দেয়নি। তাই ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। যেভাবে ভ্যাকসিন প্রক্রিয়া চলছিস সেভাবেই চলবে বলে জানানো হয়েছে। অর্থাৎ যিনি কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন তাঁদের কোভ্যাক্সিনেরই দ্বিতীয় ডোজ দিতে হবে। আর যিনি কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন তাঁকে কোভিশিল্ডেরই দ্বিতীয় ডোজ নিতে হবে।

গবেষণা চলছে
গত কয়েকদিন ধরেই এই ভ্যাক্সিন মিক্সিং নিয়ে শোরগোল পড়েছে। দুটি আলাদা কোভিড ভ্যাক্সিনের ডোজ নিলে কী ইমিউনিটি বা করোনার প্রতিরোধ শক্তি বাড়ে। সেন্ট্রাল কোভিড-১৯ ওয়ার্কিং টিমের চেয়ারম্যান এনকে অরোরা জানিয়েছেন,দুটি ভিন্ন করোনা ভ্যাক্সিনের ডোজ নিলে বাড়তে পারে ইমিউনিটি। তবে তা এখনও গবেষণা সাপেক্ষ। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নেওয়া যাচ্ছে না।

দুটি ডোজের মেয়াদ বাড়ানো হয়েছে
করোনা ভ্যাকসিন সংকটের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান বাড়ানো হযেছে। কোভিশিল্ডের দুটি ডোজের ভ্যাক্সিনের মেয়াদ ১২ সপ্তাহ করে দেওয়া হয়েছে। আর কোভ্যাক্সিনের ক্ষেত্রে সেটা একই রাখা হয়েছে। সেটা ৪ থেকে ৫ সপ্তাহ রয়েছে।












Click it and Unblock the Notifications