প্রতিদিন পাহাড় প্রমাণ সাহায্যের আবেদন আসে অসহায়দের ত্রাতা সোনু সুদের কাছে

প্রতিদিন পাহাড় প্রমাণ সাহায্যের আবেদন আসে অসহায়দের ত্রাতা সোনু সুদের কাছে

‌বলিউড ছবিতে কোনওদিনই সেভাবে নায়কের তকমা জোটেনি তাঁর কপালে, বরাবরই পার্শ্বচরিত্রে অভিনয় করেই অভ্যস্ত সোনু সুদ। করোনা আবহে লকডাউনের সময়ে দেশের ভিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করে এক লহমায় জাতীয় হিরোর আসনে বসে গেলেন অভিনেতা সোনু সুদ। তবে শুধু পরিযায়ী শ্রমিকই নয়, অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করেছেন অভিনেতা। সোনু জানিয়েছে, তিনি প্রতিদিন পাহাড়প্রমাণ সাহায্যের মেসেজ পান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তার সঙ্গে তিনি তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন যাঁদের মেসেজ তিনি পড়তে পারেননি।

প্রতিদিন পাহাড় প্রমাণ সাহায্যের আবেদন আসে অসহায়দের ত্রাতা সোনু সুদের কাছে

সোনু তাঁর টুইটারে লেখেন, '‌১১৩৭টি মেইল, ১৯০০০ ফেসবুকে মেসেজ, ৪৮১২ ইনস্টা মেসেজ ও ৬৭৪১টি টুইটার মেসেজ। গড়ে প্রায় প্রতিদিনই এত সংখ্যক বার্তা আসে আমার কাছে সাহায্য চেয়ে। সবার বার্তার উত্তর দেওয়া সব সময়ে সম্ভব হয় না। তবুও আমি আপ্রাণ চেষ্টা করি। যদি কারও বার্তার উত্তর দিতে মিস করে যাই তার জন্যে আমাকে ক্ষমা করবেন।'‌

লকডাউন শুরু হওয়ার পর থেকে সোনু সুদ বহু অসহায় মানুষের পাশে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন। তিনি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সহায়তা করেছেন। বাস ও ট্রেনের বন্দোবস্ত করার পাশাপাশি তিনি শ্রমিকদের আর্থিকভাবেও সহায়তা করেন। দাবাং অভিনেতা সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে জানান যে শ্রমিকদের সাহায্য করার চিন্তা তাঁর মাথায় কীভাবে আসল।

অভিনেতা বলেন, '‌আমি এক বন্ধুর সঙ্গে খাবার বিতরণ করছিলাম এবং একটা পরিবারের সঙ্গে কথা বলি যাঁরা তাঁদের সন্তানদের নিয়ে পায়ে হেঁটে সফর করছিল। আমি তখন তাঁদের দু'‌দিন থেকে যাওয়ার অনুরোধ করি এবং তাঁরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তার জন্য প্রয়োজনীয় অনুমদোন সহ সব ধরনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিই।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+