দুটি ডোজ নিয়েও রেহাই নেই বয়ষ্কদের, ভালো নেই শিশুরাও! নয়া গবেষণায় উঠে আসছে ভয়াবহ তথ্য

দুটি ডোজ নিয়েও রেহাই নেই বয়ষ্কদের, ভালো নেই শিশুরাও! নয়া গবেষণায় উঠে আসছে ভয়াবহ তথ্য

করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে রক্ষা পেতে প্রতিটা দেশেই বেড়েছে টিকাকরণের গতি। এদিকে একটি হোক বা দুটি, টিকা ডোজ নিয়েও করোনার কবলে পড়ছেন একটা বড় অংশের মানুষ। এমতাবস্থায় এবার নতুন করে উদ্বেগের কথা শোনাতে দেখা গেল আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনস বা সিডিসিকে।


আতঙ্কে তটস্থ বয়ষ্করা

আতঙ্কে তটস্থ বয়ষ্করা

এক নয়া গবেষণায় সিডিসি বলছে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও ফের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বয়ষ্কদের মধ্যেই সর্বাধিক। এমনকী বার্ধক্যের কারণে যাদের শরীরে ইতিমধ্যেই একাধিক রোগ বাসা বেঁধেছে তারা এত সহজে রেহাই পাবেন না করোনার হাত থেকে। দুটি ডোজ নেওয়ার পরেও থেকে যাচ্ছে পুনঃসংক্রমণের ঝুঁকি। এই গবেষণা পত্র সামনে আসতে নতুন করে উদ্বেগ বেড়েছে বিভিন্ন মহলে।

কী ভাবে চলে গবেষণা প্রক্রিয়া

কী ভাবে চলে গবেষণা প্রক্রিয়া

সূত্রের খবর, ৩০ আগস্ট পর্যন্ত আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কাছে এই ধরণের ১২ হাজার ৯০৮টি ব্রেক-থ্রু ইনফেকশনের ঘটনা জমা পড়ে। এদের মধ্যে বেশিরভাগ রোগীকেই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অনেকেই আবার মারাও গিয়েছিলেন। পরিসংখ্যান অনুসারে, হাসপাতালে ভর্তি হওয়া ৭০ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি ছিল। অন্যদিকে সংক্রমণের পরে যে সমস্ত আক্রান্তেরা মারা যায় তাদের মধ্যে ৮৭ শতাংশের বয়সই ৬৫ বছরের বেশি।

বাড়ছে উদ্বেগ

বাড়ছে উদ্বেগ

এদিকে সমগ্র গবেষণা প্রক্রিয়া চালানোর জন্য ৪ হাজার ৭০০-র বেশি হাসপাতালের তথ্য সংগ্রহও করেছিলেন সিডিসি-র কর্মকর্তারা। ২ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সংগৃহীতর ডেটার উপরেই চলে কাজ। এদিকে ভারতে জানুয়ারি থেকে করোনা টিকা দেওয়া শুরু হলেও তার অনেক আগে থেকেই আমেরিকা টিকাদান প্রক্রিয়া শুরু করে দেয়। যদিও তারপর প্রায় অর্ধেক বছর কেটে গেলেও এই ভয়াবহ পরিসংখ্যানেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

ভালো নেই শিশুরাও

ভালো নেই শিশুরাও

প্রসঙ্গত উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে চাইছে গোটা বিশ্ব। তৃতীয় ঢেউকে ঠেকাতে নিচ্ছে প্রস্তুতি। আর তাই আসন্ন ওয়েভে কাদের সংক্রমণের ঝুঁকি সবথেকে বেশি তা জানাতে একাধিক দেশই চালাচ্ছে বিভিন্ন গবেষণা। এদিকে ফের কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে আমেরিকায়। স্কুল খুলে যাওয়ায় এবার শিশুদের মধ্যে বাড়ছে সংক্রমণ। সিডিসি-র তথ্য বলছে, ২০২০-র আগস্ট থেকে এখনও পর্যন্ত ৫৫ হাজার কোভিড আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি সেপ্টেম্বরের শুরু থেকে ৬ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে ৩৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানা যাচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+