করোনা ভ্যাকসিনের দুটি ডোজও সুরক্ষিত নয়, ৬ মাসে কমছে ৫০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা
করোনা ভ্যাকসিনের দুটি ডোজও সুরক্ষিত নয়, ৬ মাসে কমছে ৫০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা
এতদিন করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হিসেবে ভ্যাকসিনের দুটি ডোজের কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা৷ ব্রিটেনের নতুন গবেষণা বলছে ভ্যাকসিনের দুটি ডোজও সুরক্ষিত নয়। দুটি তোজ নেওয়ার ৬ মাসের মধ্যে করোনা প্রতিরোধ ক্ষমতা ৫০ শতাংশ কমছে! তৃতীয় ওয়েভের মুখে দাঁড়িয়ে এই তথ্য কপালে ভাঁজ ফেলছে সাধারণ মানুষের৷

কী বলছে ব্রিটেনের গবেষণা রিপোর্ট
ব্রিটেনের ZOE COVID গবেষণার রিপোর্টে দাবি করা হয়েছে ফাইজার এবং অ্যাস্ট্রজেনকার ভ্যাকসিনের দুটি ডোজের সুরক্ষাকবজ স্থায়ী নয়।
পাঁচ থেকে ছয় মাস পর, দ্বিতীয় ডোজের করোনা প্রতিরোধী ক্ষমতা ৮৮ থেকে ৭৪ শতাংশে নেমে আসে। অ্যাস্ট্রজেনকা যে মডেল নিয়ে ভারতে কোভিশিল্ড তৈরি তাঁর প্রতিরোধী ক্ষমতা ৫ মাসে ৭৭ থেকে ৬৭ শতাংশে নেমে আসে। ব্রিটেনের গবেষণাকে সঠিক প্রমাণ করেই ভারতে করোনা সংক্রমিত হয়েছেন এমন ৪০ হাজার মানুষ যাদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া ছিল। কোভিশিল্ড, কোভ্যাকসিন কিংবা দেশে প্রচলিত অন্য ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও মৃত্যু হয়েছে এরকম মানুষের সংখ্যাটাও নেহাত কম নয়।

দুটি ডোজও সুরক্ষিত নয়!
ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ করেও বয়স্করা সবচেয়ে বেশি অসুবিধায় রয়েছেন। টিকাকরণের পরও বয়স্কদেরই করোনা সংক্রমনের সুযোগ বেশি থাকছে৷ তারপরেই চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা থাকছেন বিপদের আওতায়৷ প্রায় দেড় কোটি মানুষের উপর পরীক্ষা করেই এই ফল পেয়েছেন ব্রিটেনের গবেষকরা৷ তবে শুধু এটা নয়।

বুস্টার ডোজ নিতেই হবে?
তাহলে উপায়? ভ্যাকসিনের তৃতীয় কিংবা বুস্টার ডোজের কথা বলছেন গবেষকরা৷ এবং ভারতে সবার জন্য একই রকম বুস্টার ডোজ নয়, আলাদা আলাদা বুস্টার ডোজ কার্যকরী করার কথা বলছেন বিশেষজ্ঞরা৷ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটেনের গবেষকরা সে সেপ্টেম্বরেই সে দেশে বুস্টার ডোজের শুরু করার কথা বলেছেন৷ জরুরি ভিত্তিতে বয়স্ক এবং কোভিডযোদ্ধাদের বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কথা বলেছেন গবেষকরা।

কতটা প্রস্তুত ভারত?
প্রসঙ্গত দ্বিতীয় ওয়েভের রেশ কাটিয়ে দেশে করোনা সংক্রমণ কিছুটা কমলেও মহারাষ্ট্র, কেরল, গুজরাটে ডেল্টা এ ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে যাওয়া যথেষ্ট চিন্তায় ফেলেছে দেশের স্বাস্থ্যমন্ত্রককে৷ বেশি মাত্রায় জিনোম পরীক্ষা, কোভিডবিধি মানা এবং টিকাকরণের উপর জোর দিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক।












Click it and Unblock the Notifications