নোট বাতিলের পরে ২ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দিয়েছেন? আয়করের নজরে রয়েছেন আপনি
নোট বাতিলের পরে যারা ব্যাঙ্কে ২ লক্ষ বা তার বেশি টাকা জমা করেছেন তাদের জন্য আগামিদিন দুঃসংবাদ বয়ে আনতে পারে। এই ধরনের অ্যাকাউন্টকে পরীক্ষা করবে আয়কর দফতর।
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : নোট বাতিলের পরে যারা ব্যাঙ্কে ২ লক্ষ বা তার বেশি টাকা জমা করেছেন তাদের জন্য আগামিদিন দুঃসংবাদ বয়ে আনতে পারে। এই ধরনের অ্যাকাউন্টকে পরীক্ষা করবে আয়কর দফতর।[#Demonetisation গত এক মাসে কী আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন? সাবধান! নজরে আছেন আপনিও]
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে আয়কর বিভাগের কাছে তদন্তের বিষয়ে সাহায্য চাওয়া হতে পারে। মনে করা হচ্ছে, এই ধরনের অ্যাকাউন্টগুলিতে সন্দেহজনক লেনদেন হয়ে থাকতে পারে। ফলে কালো টাকা রোধে কেন্দ্র সরকারের যে পদক্ষেপ তার সার্থকতা বজায় রাখতে নতুন করে কোমর বেঁধে নামতে পারে আয়কর দফতর। [কালো টাকা বের করতে এবার সিবিআই, ইডিকে কাজে লাগাতে চলেছে আয়কর দফতর]

আরবিআইয়ের তরফে সমস্ত ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ধরনের সমস্ত অ্যাকাউন্টের যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়। ব্যাঙ্কিং সিস্টেমকে কাজে লাগিয়ে কেউ যাতে অবৈধ লেনদেন না করতে পারে সেজন্য সতর্ক থাকতেও বলা হয়েছে। [জনধন অ্যাকাউন্টে বেহিসাবি জমার উপরে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র]
এতদিন ঠিক ছিল, আড়াই লক্ষ বা তার বেশি টাকা যে সমস্ত অ্যাকাউন্টে জমা পড়বে সেগুলিকেই আতসকাঁচের তলায় এনে যাচাই করা হবে। তবে সরকারের নতুন এই পদক্ষেপে তার কম টাকা জমা করা অ্যাকাউন্টও নজরে চলে এল আয়করের। [১৮০০ কোটি পুরনো নোট নিয়ে কী করবে আরবিআই?]
জানা গিয়েছে, আরবিআইয়ের তরফে ব্যাঙ্কগুলিকে চিঠি লিখে এমন অ্যাকাউন্টের হিসাব জমা করতে বলা হয়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি শহর ও শহরতলির ব্যাঙ্কের শাখাগুলি যেখানে নোট বাতিলের ঘোষণার পরে অস্বাভাবিক হারে টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে।
এসবরে মধ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টগুলিও রয়েছে। এই ধরনের অ্যাকাউন্টে গত ২ বছরে ৪৫ হাজার কোটি টাকা জমা পড়েছিল। তবে নোট বাতিলের ঘোষণার পরে মাত্র এক মাসে ২৭ হাজার কোটি টাকা জমা পড়েছে। ফলে সরকারি, বেসরকারি সমস্ত ধরনের ব্যাঙ্কের অ্যাকাউন্টই এখন আয়করের নজরে রয়েছে।












Click it and Unblock the Notifications