রাখি সাওয়ন্তের থেকেও খারাপ কেজরিওয়াল, তোপ উদ্ধব ঠাকরের

তিনি লিখেছেন, ধরনার নামে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যা করলেন, তাকে 'পাগলামো' ছাড়া আর কিছু বলা যায় না। কেউ যদি বলে, ঝাঁটা দিয়ে দুর্নীতি দূর করবে, তা হলে সে পুরোপুরি ভণ্ড। আম আদমি পার্টির এখন কাজ হল, লোকের মনোরঞ্জন করা। যেমনটা একজন 'আইটেম গার্ল' করে থাকে আর কী! দিল্লির মানুষ যদি রাখি সাওয়ন্তকে ক্ষমতায় আনতেন, তা হলে বোধ হয় অরবিন্দ কেজিওয়ালের চেয়ে ভালোভাবে প্রশাসন চালাত।
মজার ব্যাপার হল, উদ্ধব ঠাকরের এই মতকে সমর্থন করেছেন রাখি সাওয়ান্ত নিজে। তিনি বলেছেন, "উদ্ধবজি যা বলেছেন, একদম ঠিক। দিল্লির মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর উচিত মানুষের স্বার্থে কাজ করা এবং প্রতিশ্রুতি পালন করা। রাস্তায় নেমে আইন ভাঙা উচিত হয়নি। অরবিন্দ কেজরিওয়াল যা করছেন, ঠিক করছেন না।"












Click it and Unblock the Notifications