করোনা ভ্যাকসিন তৈরিতেও পথে ফিরবে না অর্থনীতি! ফের কোন আশঙ্কাবাণী রঘুরামের গলায়?
অর্থনীতিবিদ তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের আশঙ্কা, ২০২০ সালেও যদি করোনা ভ্যাকসিন বেহ হয়ে যায়, তা হলেও করোনার প্রভআবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি মন্দা কাটিয়ে পথে ফিরতে দীর্ঘ সময় নেবে।

এদিন রঘুরাম নিজের বক্তব্যের যুক্তিতে বলেন, 'যদি ভ্যাকসিন বেরিয়ে যায় তা হলেও তা প্রচুর মানুষকে দিতে হবে। এটার জন্য সময় লাগবে। এবং এসব প্রক্রিয়া শেষ করতে করতে পরের বছরের জুন-জুলাই হয়ে যাবে। তার আগে স্বস্তিতে কেউই রেস্তোঁরা বা কোনও জনবহুল এলাকাতে যাবেন না।'
প্রসঙ্গত, দুই দিন আগেই অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরির পথে আশার আলো দেখা গিয়েছে। অক্সফোর্ডের করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ফলাফল প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এই ভ্যাকসিন পুরোপুরি নিরাপদ। পাশাপাশি এই ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়াও প্রায় নেই। প্রায় হাজার জনের উপরে চালানো তাঁদের প্রথম পর্যায়ের পরীক্ষা।তবে এই ভ্যাকসিনের ক্ষেত্রে শুধু প্রথম ধাপ পেরিয়েছে। তবে এটা নিয়ে আরও অনেক কাজ বাকি রয়েছে বলে জানালেন বিজ্ঞানী অ্যান্ড্রিউ পোলার্ড।
এই বিষয়ে পোলার্ড বলেন, 'আমরা ভ্যাকসিন বিকাশের প্রথম বড় মাইলফলক পৌঁছেছি, যা দেখায় যে ভ্যাকসিনটি সঠিক প্রতিক্রিয়ায় তৈরি করা হয়েছে এবং এটি অ্যান্টিবডি প্রতিক্রিয়া তৈরি করে। আমাদের এখনও প্রমাণ করতে হবে যে ভ্যাকসিনটি আসলে কাজ করে এবং মানুষকে সুরক্ষা দেয়।'












Click it and Unblock the Notifications