করোনা গ্রাফ নামলেও উদ্বেগ 'আর' ফ্যাক্টরেই, ফের রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের
করোনা গ্রাফ নামলেও উদ্বেগ 'আর' ফ্যাক্টরেই, ফের রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের
করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ার সাথে সাথেই কোভিডি বিধিকে বুড়ো আঙুল দেখাচ্ছে নাগরিকরা। এ বিষয়ে বুধবার সকল রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়ে সাবধান করেছে কেন্দ্র। শারীরিক দূরত্ব না মেনে বেলাগাম ভিড়ে বাড়ছে কোভিডের 'আর' ফ্যাক্টর, চিঠিতে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

১ ছাড়িয়ে ঊর্ধ্বমুখী আর ফ্যাক্টর
বিশেষজ্ঞদের মতে, সহজ ভাষায় একজন সংক্রামিত যে ক'জন সাধারণ মানুষকে আক্রান্ত করার ক্ষমতা রাখে, তাকেই করোনার 'আর' ভ্যালু বলে। চিঠিতে অজয় ভাল্লা স্পষ্ট জানিয়েছেন, "এটা অন্তত স্পষ্ট যে আর ফ্যাক্টর ১.০ ছাড়ানো মানেই বিপদসীমা অতিক্রম করা। অতএব কর্তৃপক্ষের দায়িত্ব যে, সকল মল, বাজারঘাট, রেস্তোরাঁ, বার, বাস ডিপো, ট্রেন স্টেশন, জিম সহ সকল জমায়েতপ্রবণ এলাকায় কড়াভাবে কোভিডিবিধি (ক্যাব) বলবৎ করা।"

২১শে এপ্রিলের আগে সর্বোচ্চ 'আর' ভ্যালু
ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্সেসের হিসাব বলছে, ৯ই মার্চ থেকে ২১শে এপ্রিলের মধ্যে আর ভ্যালু ছিল ১.৩৭, ২৪শে এপ্রিল থেকে পয়লা মার্চের মধ্যে ১.১৮ ও ২৯শে এপ্রিল থেকে ৭ই মের মধ্যে আর ভ্যালু কমে হয় ১.১০। গবেষকদের মতে, লকডাউনের ফলে গৃহবন্দি নাগরিকরা, আর এতেই নিম্নমুখী হয়েছিল আর ফ্যাক্টর। "দ্রুত টিকাকরণ হলেও দ্বিতীয় ঢেউ যে অতিক্রান্ত হয়নি, তা মাথায় রেখে বের হচ্ছেন না নাগরিকরা। ফলে বাড়ছে আর ফ্যাক্টর", মত ভাল্লার।

পাহাড়ে বাড়ছে ভিড়, বৃদ্ধি সংক্রমণে
কোভিড লকডাউনের বিধি শিথিল হতেই পাহাড়ে ছুট দিয়েছে ভ্রমণপিপাসুরা। যদিও পাহাড়ি স্থান সহ অন্যান্য দর্শনীয় স্থানে কোভিডবিধি শিকেয় তুলে যেভাবে নাগরিকরা ঘুরে বেড়াচ্ছেন, তাতে পুনরায় সংক্রমণের সংখ্যাবৃদ্ধি যে হতেই পারে, তা স্পষ্ট জানিয়েছেন ভাল্লা। পাশাপাশি টেস্ট-ট্র্যাক-ট্রিট-টিকা ও কোভিডিবিধি মানা, এই পাঁচ দফা বিধি যে মেনে চলা আবশ্যিক, তাও সাফ জানান ভাল্লা।

সরকারি আধিকারিকদের উপর চাপবৃদ্ধি স্বরাষ্ট্রমন্ত্রকের
কোভিডবিধি লঙ্ঘনের দায় দ্বিতীয় ঢেউয়ে ভুগতে হয়েছে গোটা ভারতকেই। আগামী দিনে সেই পরিস্থিতি যাতে না ফেরে, তার জন্য সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কোভিড আধিকারিকদের উপর চাপ বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। "কোভিড বিধি সঠিকভাবে লাঘু করতে গেলে জনমানসে সরকার সচেতনতা বৃদ্ধি। এই কাজ করতে গেলে অফিসারদের তৎপর হতে হবে, পাশাপাশি এগিয়ে আসতে হবে নাগরিকদেরও", মত ভাল্লার।












Click it and Unblock the Notifications