'ইন্দ্রের সিংহাসন দেওয়া হলেও বিজেপির সঙ্গে যাব না ', ফের তোপ শিবসেনার সঞ্জয় রাউতের
মহারাষ্ট্রে গতকাল মধ্যরাতে শরদ পাওয়ারে বাসভবনে রুদ্ধদ্বার বৈঠক হয় উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও খোদ এনসিপি প্রধানের। সেই বৈঠকে হাজির ছিলেন শিবসেনার সঞ্জয় রাউত।
মহারাষ্ট্রে গতকাল মধ্যরাতে শরদ পাওয়ারে বাসভবনে রুদ্ধদ্বার বৈঠক হয় উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও খোদ এনসিপি প্রধানের। সেই বৈঠকে হাজির ছিলেন শিবসেনার সঞ্জয় রাউত। বৈঠের পর তাঁকে বিজেপির সঙ্গে সন্ধি নিয়ে প্রশ্ন করা হতেই , সঞ্জয় রাউত সাফ জানিয়ে দেন , 'প্রস্তাবের সময় পেরিয়ে গিয়েছে। '

শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন,এবার স্বয়ং ভগবান ইন্দ্রের সিংহাসনের জন্য প্রস্তাব এলেও তাঁরা আর বিজেপির সঙ্গে সরকার গঠনের দিকে এগিয়ে যাবেন না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের জন্য তাঁরা আর কোনও মতেই বিজেপির মুখাপেক্ষী হবেন না বলে জানিয়েছেন সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবার উদ্ধব ঠাকরেই হতে চলেছেন।
Sanjay Raut, Shiv Sena when asked,"if Sharad Pawar has suggested his (Raut) name for the post of Maharashtra CM': This is incorrect. People of Maharashtra want Uddhav Thackeray as the Chief Minister. pic.twitter.com/izojZozj2B
— ANI (@ANI) November 22, 2019
প্রসঙ্গত, কংগ্রেস, এনসিপি, শিবসেনার মিলিত জোটের নাম ' মহা বিকাশ আঘাড়ি' । আর এই জোটই এবার মহারাষ্ট্রে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে। আর এই জোটে সময়ান্তরে মুখ্যমন্ত্রী পরিবর্তনের কোনও প্রস্তাব হয়নি বলেও জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে এবার অপেক্ষা মিলিত জোটের সরকার গঠনের ঘোষণার। উল্লেখ্য, শিবসেনার রয়েছে ৫৬ জন বিধায়ক, এনসিপির ৫৪ জন বিধায়ক, ৪৪ জন বিধায়ক রয়েছেন কংগ্রেস থেকে।












Click it and Unblock the Notifications