Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তাপপ্রবাহের দহন জ্বালার মধ্যেও হতে পারে অতিভারী বৃষ্টি! বাংলা-সহ কয়েকটি রাজ্যে সতর্কতা আবহাওয়া দফতরের

দেশের বেশিরভাগ অংশ তীব্র তাপপ্রবাহের কবলে। আবহাওয়া দফতর এব্যাপারে সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা-সহ বেশ কয়েকটি রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে অনেক জায়গাতেই।

তীব্র গরমের মধ্যেও বেশ কিছু জায়গায় বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জম্মু-কাশ্মীর-লাদাখ-হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Heat wave

  • তাপপ্রবাহের মধ্যেও স্বস্তি

আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে আফগানিস্তান ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থান ও সংলগ্ন এলাকার ওপরে। এর ফলে ২৯-৩০ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। এদিন শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায়।

এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ, হিমাচল প্রদেশে। এদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি, ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়ের কোথাও কোথাও। উত্তর প্রদেশের কোথাও কোথাও এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩৫-৪৫ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পঞ্জাবে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে এদিন।

  • দক্ষিণের রাজ্যগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস

বিদর্ভের পূর্ব অংশ থেকে একটি অক্ষরেখা উত্তর কেরল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও আরও একটি অক্ষরেখা উত্তর-পূর্ব ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে সোমবার পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আগামী চার থেকে পাঁচ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে কেরল ও মাহেতে। এদিনের পাশাপাশি মঙ্গলবারেও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে।

  • উত্তর-পূর্বেও বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্ব অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে অসম, মেঘালয়, মনিপুর, নাগাল্যা,মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ২৯ এপ্রিল থেকে ৩ মের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৪০-৫০ কিমি বেদে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আগামী ১ ও ২ মে অসম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি তৈরি হতে পারে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ২ মে নাগাদ।
২ মে নাগাদ অসম ও মেঘালয়ে বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টি হতে পারে।

  • বাংলাতেও বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ৫ মে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যা চলতে পারে ছয় মে-তেও। তবে এব্যাপারে আবহাওয়া দফতরের তরফে নজর রাখা হচ্ছে বলেও জানানো হযেছে।

  • কোথায় কোথায় তাপপ্রবাহ

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের অনেক জায়গাতেই আগামী ৪৮ ঘন্টা তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যা পয়লা মে পর্যন্ত চলতে পারে। এরপর দোসরা মে নাগাদ উল্লিখিত এলাকার কোথাও কোথাও তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

এছাড়াও রায়সীমার কিছু অংশ, ইন্টেরিয়র কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কোথাও কোথাও আগামী চার দিন, তেলেঙ্গানায় পয়লা মে-র মধ্যে এবং পূর্ব উত্তর প্রদেশে ২৯-৩০ এপ্রিলের মধ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+