বাংলায় বিজেপি মরিয়া হলেও মমতাই সুইপ করবে, দাবি তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার
মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায় সুইপ করবেন। তৃণমূল নেত্রীর উপরেই ভরসা রাখলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
আসানসোলে তৃণমূল প্রার্থী প্রচার করছেন। বিজেপিও দীর্ঘ প্রতীক্ষার পরে ওই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। আসানসোল থেকে বিজেপির প্রার্থী সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে প্রার্থী করা হয়েছে৷ বিজেপির প্রতি প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

বিজেপি মরিয়া হয়ে উঠেছে। এটা বেশ বোঝা যাচ্ছে। এমনই এক সাক্ষাৎকারে বললেন শত্রুঘ্ন। বিজেপি এবার চারশোর বেশি আসনে জেতার ডাক দিয়েছে৷ একটি দল যখন সাড়ে চারশোর বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে না! তখন কীভাবে চারশো বেশি আসন জিততে পারে! বললেন আসানসোলের বিজেপি প্রার্থী৷
মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনেও সুইপ করতে যাচ্ছেন। তৃণমূল নেত্রী লোহার মতোই শক্তিশালী৷ তাঁর গ্যারান্টিও সব সময় কাজ করে৷ বাংলায় বিজেপির উন্নতি হলেও জেতার কোনও সম্ভাবনা নেই। দাবি করলেন শত্রুঘ্ন সিনহা৷
সন্দেশখালি প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন বলিউড সুপারস্টার। সন্দেশখালিতে রাজ্য সরকারের পদক্ষেপে বিলম্ব হয়েছিল বলে তিনি মনে করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই এই পদক্ষেপ করেছেন।
রেখা পাত্র শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা। তাকেই বিজেপি বসিরহাট লোকসভা আসনে প্রার্থী করেছে। রেখা পাত্রকে মাঠে নামিয়ে বিজেপি নিম্নস্তরের রাজনীতি করেছে। মনে করছেন শত্রুঘ্ন সিনহা।
নীতিশ কুমারকে নিয়েও মন্তব্য করেছেন 'বিহারীবাবু'। ইন্ডিয়া জোট ছেড়েছেন নীতিশ কুমার। এটা ভালো বিষয়। সবাই এখন একত্রিত। কাউকে নিয়ে এখন কোনও সন্দেহ নেই। বললেন আসানসোলের তৃণমূল প্রার্থী৷












Click it and Unblock the Notifications