ভারতে পা রাখার আগেই বায়ুসেনার পোস্টারবয় হয়ে উঠেছিল রাফাল! জানুন এই হইচইয়ের আসল কারণ

ভারতে রাফায়েলের আগমন নিয়ে প্রচুর বাধা পার করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত ভারতে এসেছে ৫টি রাফাল ফাইটার জেট। এর আগে এই ফাইটারজেটের নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত রাফালের প্রোডাকশন বন্ধ রাখবে তারা। এর জেরে পাঁচটি রাফাল মে মাসে ভারতে আসার কথা থাকলেও সেটি পিছিয়ে যায়।

চিন ও পাকিস্তানের উপর চাপ তৈরি

চিন ও পাকিস্তানের উপর চাপ তৈরি

এদিকে দেশে রাফাল চলে আসায় এবার চিন ও পাকিস্তানের উপর একপ্রকার চাপ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৬-র সেপ্টেম্বরে ফ্রান্সের সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। মোট ৩৬টি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। ফ্রান্সের রাফাল নির্মাতা সংস্থা দাসোঁ অ্যাভিয়েশন জানিয়েছিল, মোট ৫৯ হাজার কোটি টাকা দামের ৩৬টি রাফাল যুদ্ধবিমান তারা তুলে দেবে ভারতের হাতে। তখন থেকেই রাফাল নিয়ে চর্চা শুরু হয়।

মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট

মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট

রাফালকে বলা হয়, মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের। পাকিস্তান ও চিনের আগ্রাসন বন্ধ করতে রাফাল ফাইটার জেট বায়ুসেনার অন্যতম অস্ত্র হয়ে উঠবে বলেই মত বায়ুসেনার।

সংঘাতের আবহে রাফাল যুদ্ধবিমানের অ্যাডভান্টেজ

সংঘাতের আবহে রাফাল যুদ্ধবিমানের অ্যাডভান্টেজ

চিনের সঙ্গে সংঘাতের আবহে রাফাল যুদ্ধবিমানের হাত ধরে বায়ু-সেনার শক্তিবৃদ্ধি গোটা দেশকেই নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে ২০১৬ সালের ভারত ও ফ্রান্সের চুক্তি অনুযায়ী বর্তমানে ৩৬টি রাফাল যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে ভারতের। তার মধ্যেই প্রথম ৫টি চলে এল। এই রাফায়েল জেটগুলি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। পাশাপাশি এর মধ্যেই এয়ার-টু- এয়ার এবং স্কাল্প ক্রুইজ ক্ষেপণাস্ত্রও রয়েছে।

চিনকে কড়া টক্কর দেবে ভারত

চিনকে কড়া টক্কর দেবে ভারত

এদিকে রাফাল প্রসঙ্গ আসতেই অনেকই চিনের 'স্টেলথ এয়ার সুপিরিওরিটি ফাইটার' জে-২০-র সঙ্গে এর তুলনা টানা শুরু হতে থাকে। যদিও সামরিক বিশেষজ্ঞদের মতে রাফাল আসার পরে আকাশ-যুদ্ধের প্রযুক্তিতে চিনকে পিছনে ফেলে দিতে চলেছে ভারতীয় বায়ু-সেনা। পাশাপাশি উৎকর্ষের দিক থেকেও ভারতের অন্যতম প্রধান প্রতিযোগী পাকিস্তান বিমানবাহিনীও কার্যত ধারের কাছে আসে না।

 দীর্ঘ প্রতীক্ষার অবসান

দীর্ঘ প্রতীক্ষার অবসান

এদিন দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ভারতের মাটিতে অবতরণ করে রাফায়েল যুদ্ধবিমান। ৭ হাজার কিমি পথ অতিক্রম করে এদিন আম্বালার বিমানঘাঁটিতে অবতরণ করে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। অবতরণের সঙ্গে সঙ্গেই রাফালগুলিকে দেওয়া হয় ওয়াটার স্যালুট। রাফালের অবতরণের মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান, সিডিএস বিপিন রাওয়াত সহ বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্তারা।

গৌরবের সঙ্গে আকাশে উড়ুক রাফাল

গৌরবের সঙ্গে আকাশে উড়ুক রাফাল

এর আগে দুপুর দুটোর কিছু পড়েই ভারতের আকাশ সীমায় ঢুকে যায় রাফায়েলের যুদ্ধবিমান। আর আকাশসীমায় ঢুকতেই ভারতীয় রণতরীর সঙ্গে রেডিও সংযোগ হয় রাফায়েলের স্কোয়াড্রনের। রাফায়েল স্কোয়াড্রন লিডারকে ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস কলকাতার তরফে বার্তা দিয়ে বলা হয়, 'গৌরবের সঙ্গে আকাশে উড়ুক রাফাল।'

বিপক্ষের প্রতিরোধ ভেঙে দেবে রাফাল

বিপক্ষের প্রতিরোধ ভেঙে দেবে রাফাল

ভারতীয় বিমান বাহিনী যদি প্রতিপক্ষের বায়ু প্রতিরোধ ভেঙে দেয় তাহলেই উপমহাদেশে আমরা অপ্রতিরোধ্য হয়ে উঠব। যে চিনা সেনারা হোতান ও লাসায় থাকতে পারে তাদেরকে হঠাতে কার্যকরী হবে রাফাল। আকাশ সীমা লঙ্ঘন না করেই সেখানে তাদের সহজেই টার্গেট করা যাবে। পাশাপাশি বর্তমানে হোতানে ৭০টি ও লাসায় ২৬টি বিমান চিনের তরফে রাখা রয়েছে বলেও জানা গিয়েছে। এগুলির বিরুদ্ধে লড়তে রাফাল এক কার্যকরী হাতিয়ার হয়ে উঠবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+