হিমাচলে বিজেপির মূল বাধা যেন বিদ্রোহীরা, মোদীর ফোনেও সিদ্ধান্তে অটল বিজেপি নেতা, লড়বেন নির্দল হয়ে

বিজেপি'র মূল সমস্যা হিমাচলে হয়ে দাঁড়াচ্ছে দলের বিদ্রোহীরা। রিপোর্ট বলছে যে এমনই একজন বিদ্রোহীকে নরেন্দ্র মোদী নিজে ফোন করেছেন এবং তাকে নাকি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াতে না করেছেন। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম কৃপাল পারমার। তাকেই নাকি তিনি নাকি এই লড়াই থেকে সরে যেতে না করেছেন বলেছেন বলে জানা যাচ্ছে। তিনি কিন্তু ভোটে লড়ছেন। তবে তিনি লড়ছেন স্বাধীন ভাবে।

প্রাক্তন বিজেপি সাংসদ

প্রাক্তন বিজেপি সাংসদ

পারমার আবার প্রাক্তন বিজেপি সাংসদ বলেছেন, যে তিনি ফতেপুর আসন থেকে হিমাচল প্রদেশ থেকে লড়ছেন। তাঁর বয়স ৬৩ বছর। তিনি বলেছেন যে আমি আমার দলের প্রতি বীতশ্রদ্ধ। গত বছর থেকেই তিনি এই বিষয়ে দলের থেকে বেশ বিরক্ত। তাই ফতেপুর উপ নির্বাচনেও নাম দেননি।

 তোপ দেগেছেন জেপি নাড্ডার দিকে

তোপ দেগেছেন জেপি নাড্ডার দিকে

তিনি সরাসরি তোপ দেগেছেন জেপি নাড্ডার দিকে। যিনি আবার তাঁর স্কুলের বন্ধু ছিলেন বলে জানিয়েছেন। জেপি নাড্ডা আমাকে গত ১৫ বছর ধরে অপমান করতে চলেছেন। তিনি বলেছেন এই বিষয়ে তিনি নরেন্দ্র মোদীকেও জানিয়েছেন। তবে এই বিষয়ে বিজেপির তরফ থেকে কোনওরকম কিছু জানানো হয়নি।

তিনি বলেছেন, "হ্যাঁ, আমি ভোটের লড়াইতে আছি, তবে বিজেপির প্রতিনিধি হিসাবে নয়। আমি আলাদা লড়ব। আমার সঙ্গে লড়াই হবে কংগ্রেসের"

 অনেক দ্বন্দ্ব রয়েছে হিমাচলে

অনেক দ্বন্দ্ব রয়েছে হিমাচলে


জানা যাচ্ছে বিজেপি পার্টির মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে হিমাচলে। সেখানে তাঁরা দ্বিতীয়বার ক্ষমতায় আসতে হলে শুধু কংগ্রেসকে পিছনে ফেললে চলবে না। তাঁদেরকে হারাতে হবে নিজেদের সমস্যাকেও। দলে রয়েছে অনেক বিদ্রোহী। পারমার বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি তাকে ফোন করে বলেছেন যে আপনার বয়স হয়ে গিয়েছে। কিন্তু আপনি দলের সঙ্গে থাকুন।

তিনি বলেছেন এই কাণ্ড করিয়েছে জেপি নাড্ডা, অনেকদিন ধরেই তিনি এই চেষ্টা করছিলেন। এবার সফল হয়েছেন। তবে আমি মনে করি মোদীজি যে আমাকে ফোন করেছিলেন এটা ভগবানের ফোন। এটা মিথ্যা নয় এটা মোদীই তাকে ফোন করেছিলেন বলে তিনি জানাচ্ছিলেন।

মোদী পারমার কথোপকথন

মোদী পারমার কথোপকথন

তিনি আবার এও বলেছেন, নরেন্দ্র মোদীকে আমি গত ২৫ বছর ধরে চিনি। উনি তখন হিমাচল প্রদেশের দায়িত্বে ছিলেন, আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট। আমরা কত জায়গায় একসঙ্গে গিয়েছি, থেকেছি, দলের কাজ করেছি। আমার সঙ্গে ওঁর পারিবারিক সম্পর্ক আছে। আমি ওকে ভগবান বলে মনে করি।

এরপরেই তিনি বলেন, "আমি তাকে বলেছি যে আপনি যদি দুই একদিন আগে ফোন করে আমাকে বলতেন আমি আমার মনোনয়ন তুলে নিতাম, কিন্তু এখন এটা অনেক দেরি হয়ে গিয়েছে। আমি মনে করি এটা চক্রান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+