Atishi Road Show: কেজরিওয়ালের হার, অতিশীর নাচ! ভিডিও সামনে আসতেই দলের মধ্যেই প্রশ্নের মুখে নেত্রী
Delhi Election Atishi Road Show: রাজধানীজুড়ে গেরুয়া ঝড়! মানুষের রায়ে ধস নেমেছে বিশাল আপ সাম্রাজ্যে। খোদ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত প্রবল গেরুয়া ঝড়ের সামনে দাঁড়াতে পারেননি। কয়েক হাজার ভোটে হেরে গিয়েছেন। হার হয়েছে দলের একাধিক প্রথম সারির নেতার। কোনও রকমে মান বাঁচিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা (Atishi) । এবার দিল্লির কালকাজী বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রাজধানী জুড়ে যখন বিজেপির বিজয় রথ ছুটছে, সেই সময় কালকাজীতে বিজেপিকে রুখে দিয়েছেন দিল্লির কনিষ্ঠতম এই বিদায়ী মুখ্যমন্ত্রী। তিন হাজারেরও বেশি ভোটে নিকটতম বিজেপি প্রার্থী রমেশ বিধুড়ীকে হারান। আর এই জয়ের পরেই আপ নেতা-কর্মীদের সঙ্গে একটি রোড শো করেন। আর সেখানেই গানের তালে নাচতে দেখা যায় অতিশীকে (Delhi Election Atishi Road Show) ।

আর এই ভিডিও সামনে আসতেই বিতর্কের ঝড়। প্রশ্ন উঠতে শুরু করেছে আপের অন্দরেও। তীব্র আক্রমণ শানিয়েছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল। বিভিন্ন সময় মুখ খুলেছেন তিনি। দলের বিরুদ্ধেও গর্জে ওঠার ক্ষেত্রে দুবার ভাবেননি স্বাতী। যা নিয়ে বারবার কেজরিওয়ালকে অস্বস্তির মধ্যেও পড়তে হয়েছে।
কেজরিওয়াল সহ দলের বড়বড় নেতারা যখন ভোটে হেরে ঘরবন্দি অবস্থায় রয়েছেন সেখানে অতিশীর নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাতী। নাচের ওই ভিডিও পোস্ট করে তিনি লিখছেন, এটা কেমন নির্লজ্জ প্রদর্শন? দল হেরে গেল, বড় বড় সব নেতারকা হেরে গেলেন। আর অতিশী মারলেনা এভাবে নেচে উদযাপন করছেন? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত এই বিষয়ে বিদায়ী মুখ্যমন্ত্রীর তরফে কোনও মন্তব্য করা হয়নি।
ये कैसा बेशर्मी का प्रदर्शन है ? पार्टी हार गई, सब बड़े नेता हार गये और Atishi Marlena ऐसे जश्न मना रही हैं ?? pic.twitter.com/zbRvooE6FY
— Swati Maliwal (@SwatiJaiHind) February 8, 2025
তবে জয়ের পর অতিশী কালকাজীর ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। সাধারণ মানুষ যেভাবে ধনবল, গুন্ডাগিরি বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন তা নিয়েও কথা বলেন। আগামীদিনে বিজেপির বিরুদ্ধে আন্দোলন জারি রাখারও হুঁশিয়ারি দিয়েছেন কেজরিওয়াল ঘনিষ্ঠ এই নেত্রী।
বলে রাখা প্রয়োজন, গত ২০২০ সালে ৬২ আসনে বড় জয় পেয়েছিল আম আদমি পার্টি। কিন্তু গত কয়েক বছরের মধ্যেই দিল্লির মানুষকে কতটা আপ নিরাশ করেছে তা প্রমাণ ভোট বাক্সে। ২৫ এর ভোটে মাত্র ২২ টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হল আপকে। অন্যদিকে গতবার যেখানে ৮ টি আসন মাত্র বিজেপি পেয়েছিল, এবার তা বেড়ে এক ধাক্কায় ৪০।












Click it and Unblock the Notifications