৬০ ঘণ্টা পরেও উদ্ধার করা গেল না তামিলনাড়ুর কুয়োতে আটকে থাকা সুজিতকে

৬০ ঘণ্টার উপর অতিক্রান্ত হলেও এখনও তামিলনাড়ুর ত্রিচির কুয়োতে আটকে রয়েছে ২ বছরের সুজিত। উদ্ধারকারীরা জানাচ্ছেন, অজ্ঞান হয়ে পড়লেও শ্বাসপ্রশ্বাস চলছে সুজিতের।

৬০ ঘণ্টার উপর অতিক্রান্ত হলেও এখনও তামিলনাড়ুর ত্রিচির কুয়োতে আটকে রয়েছে ২ বছরের সুজিত। উদ্ধারকারীরা জানাচ্ছেন, অজ্ঞান হয়ে পড়লেও শ্বাসপ্রশ্বাস চলছে সুজিতের। একটি ক্যামেরার সাহায্যে তার উপর নজর রাখা হচ্ছে। পর্যাপ্ত খাবার ও অক্সিজেনেরও ব্যবস্থা করা হয়েছে তার জন্য।

আরও ১২ ঘণ্টা লাগবে উদ্ধারকাজ শেষ হতে

ইতিমধ্যেই শিশুটিকে উদ্ধারে চারটি চেষ্টা ব্যর্থ হয়েছে। শিশুটিকে উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী সহ ছটি দল কাজ করছে। শিশুটিকে উদ্ধারে মাদুরাই, সালেম এবং নামাক্কাল থেকে উদ্ধারকারী দল যায়। তাকে উদ্ধার করতে আরও ১২ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর ত্রাণ কমিশনার ডঃ রাধাকৃষ্ণন।

খেলতে খেলতেই কুয়োতে পড়ে যায় সুজিত

২ বছরের সুজিথ উইলসন শুক্রবার কুয়ো পড়ে যায়। বিকেল সাড়ে ৫ টা নাগাদ পাতকুয়োর কাছে খেলতে খেলতে সুজিথ পড়ে যায়। শিশুটির কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা পরিবারটিকে জানান। শিশুটির বাবা রেকটো আরোকিয়ারাজ কৃষিকাজের জন্য কুয়োটি খনন করেছিলেন। ত্রিচির পুলিশ সুপার জানিয়েছেন, শিশুটি ২৫ থেকে ৩০ ফুট গভীরতায় রয়েছে।

রাজ্য সরকারের সমালোচনায় বিরোধীরা

রাজ্য সরকারের সমালোচনায় বিরোধীরা

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, অভিনেতা ও রাজনীতিবিদ কামাল হাসান ও রজনীকান্ত। এদিকে ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর এনডিআরএফ-কে ঘটনাস্থলে ডাকায় রাজ্য সরকারের সমালোচনায় নেমেছে বিভিন্ন মহল। যদিও উপ-মুখ্যমন্ত্রী পনিরসেলভাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমরা একটি উন্নতমানের রিগ স্থাপন করেছি যা এক ঘন্টার মধ্যে পাঁচ ফুট ড্রিল করতে পারে। তথ্য পাওয়ার এক ঘণ্টা পরেই উদ্ধার কাজ শুরু হয়েছিল।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+