'কাশ্মীরের পরিস্থিতি দেখা হবে' , ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর আজ ইওরোপিয়ান ইউনিয়নের সদস্যরা

কাশ্মীরের বুক থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথমবার কোনও বিদেশী প্রতিনিধি দল সেখানে পা রাখছে। ইওরোপিয়ান ইউনিয়নের ২৮ সদস্য়ের দল এদিন উপত্যকার পথে রওনা হতেই , কাশ্মীর নিয়ে ফের পারদ চড়তে থাকে।

৫ অগাস্টের পর উপত্যকায় প্রথম বিদেশী দল

৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে থমথমে পরিস্থিতি গোটা কাশ্মীর জুড়ে। টানা ৮৪ দিন ধরে কার্যত বিভিন্ন রকমের পবিধি নিষেধের মধ্য দিয়ে যেতে হয়েছে কাশ্মীরকে। প্রশ্ন উঠতে থাকে, আসলে কেমন আছে কাশ্মীর? আর সেই প্রশ্নকে খানিকটা প্রশমিত করতেই এবার ইওরোপিয়ান ইউনিয়নের সদস্যরা কাশ্মীরে।

কেমন পরিস্থিতি খতিয়ে দেখা হবে?


ইওরোপিয়ান পার্লামেন্টের সদস্য নাথান গিল এদিন জানান, কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁরাা উপত্যকার পথে দিল্লি থেকে রওনা হয়েছেন। এর আগে , দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তাঁরা।

সদস্যদের অবহিত করেন অজিত ডোভাল

দিল্লিতে এর আগে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সদস্যদের অবহিত করেন জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। পাকিস্তানি সন্ত্রাসবাদ তথা বিচ্ছিন্নতাবাদ সম্পর্কে কাশ্মীর ইস্যুতে ইইউ সদস্যদের অবহিত করেন অজিত ডোভাল। পাশাপাশি, তিনি জানান কেন ভারত জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করে আলাদা প্রদেশ হিসাবে গড়ে তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+