বিশ্বের ১৬ টি দেশের প্রতিনিধিরা আজ কাশ্মীরে! ভূস্বর্গে কোন পরিস্থিতি

গত ৫ অগাস্ট কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় ৩৭০ ধারা। এরপর থেকে ঝিলাম দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। কাশ্মীর দেখেছে এক অন্যরূপ। ডাল লেকে সূর্যোদয় হয়েছে এক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়া কাশ্মীরের। অন্যদিকে, বিশ্বমঞ্চে কাশ্মীর নিয়ে একাধিক অপপ্রচার চালিয়েছে পাকিস্তান। আর এমন পরিস্থিতিতে এবার কাশ্মীরের মাটিতে নেমে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আসছেন বিশ্বের ১৬ টি দেশের প্রতিনিধিরা।

 ১৬ টি দেশের প্রতিনিধিদের পরিদর্শন, বাদ ইইউ

১৬ টি দেশের প্রতিনিধিদের পরিদর্শন, বাদ ইইউ

এদিনের পরিদর্শন পর্বে ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার ১৬ টি দেশের প্রতিনিধিরা আসলেও, তা থেকে বাদ গিয়েছে ইওরোপিয় ইউনিয়ন। তারা জানিয়েছে , আগামী মাসে, অন্য সময় তারা দেখতে চান কাশ্মীরের পরিস্থিতি।

ইওরোপীয় ইউনিয়নের দাবি বন্দি নেতাদের সঙ্গে সাক্ষাৎ!

ইওরোপীয় ইউনিয়নের দাবি বন্দি নেতাদের সঙ্গে সাক্ষাৎ!

জানা গিয়েছে, কাশ্মীরের তিন বন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন ইওরোপীয় ইউনিয়নয়ের সদস্যরা। মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহের সঙ্গে দেখা করতে চেয়েছেন ইইউ সদস্যরা।

 ৫ অগাস্টের পর ৫ মাস কেটে যেতেই নয়া পদক্ষেপ

৫ অগাস্টের পর ৫ মাস কেটে যেতেই নয়া পদক্ষেপ

গত ৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। তার পর থেকে ৫ মাস কেটে গিয়েছে। আর এবার বিশ্বের বিভিন্ন দেশের তরফে ভারত সরকারের কাছে আবেদন আসে । যে আবেদনে লেখা ছিল, তারা ভারতে কাশ্মীরের পরিস্থিতি দেখতে আগ্রহী। ফলে কাশ্মীর পরিদর্শনের ব্যবস্থা যেন দিল্লি করে। আর সেই আবেদনে সাড়া দিয়েই আজকের আয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+