টিকাকরণের শংসাপত্রে ভুল?‌ নিজেরাই এই সংশোধন করতে পারবেন, দেখে নিন কীভাবে

টিকাকরণের শংসাপত্রে ভুল

টিকাকরণের পর শংসাপত্র নেওয়া খুবই জরুরি। কিন্তু কারোর শংসাপত্রে যদি প্রাথমিক তথ্যে ভুল থাকে তবে তাঁর কি করণীয়?‌‌ আসলে করোনা ভ্যাকসিনের পর শংসাপত্র হাতে পাওয়া খুবই জরুরি। কিন্তু দেখা গেল সেই শংসাপত্রে অজান্তেই নাম, জন্মের বছর এবং লিঙ্গের মতো প্রাথমিত তথ্যে গরমিল রয়েছে। সেক্ষেত্রে এবার সেগুলি সহজেই সংশোধন করতে পারবেন সুবিধাভোগীরা।

আরোগ্য সেতু জানিয়েছে নিয়ম

আরোগ্য সেতু জানিয়েছে নিয়ম

কনট্যাক্ট ট্রেসিং ও কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে চিকিৎসার পরামর্শের প্রচার সংক্রান্ত ভারত সরকারের মোবাইল অ্যাপ আরোগ্য সেতু ভ্যাকসিন শংসাপত্র সংশোধন করার ধাপে ধাপে পদক্ষেপ বলেছে টুইটারে। সেটা অনুসরণ করলে যে কেউ শংসাপত্রে থাকা ভুল শুধরে নিতে পারবেন।

কি করণীয়

কি করণীয়

প্রথমে কোউইন পোর্টালে গিয়ে সমস্যাটি তুলে ধরতে হবে।

*প্রথমে কোউইন অ্যাপে যান http://cowin.gov.in

* আপনার দশ সংখ্যার মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করুন

* ফোনে আসা ৬ সংখ্যার ওটিপি নম্বরটি দিন

* ভেরিফাইতে ক্লিক করে কাজ শুরু করে দিন

* প্রথমে অ্যাকাউন্ট ডিটেলসে যান

* সমস্যাটি বলুন

* এরপর '‌হোয়াট ইস দ্য ইস্যু'‌ (‌সমস্যা কী)‌-এর আওতায় থাকা '‌কারেকশন ইন সার্টিফিকেট'‌ (‌শংসাপত্রে সংশোধন)‌-এ ক্লিক করুন

* কোনটা কোনটা সংশোধন করতে হবে দেখে নিন (‌নাম, লিঙ্গ, জন্ম বছর)‌

* এরপর যেটা সংশোধন করতে হবে করে দিন

এখন হিন্দিতেও কোউইন পোর্টাল

এখন হিন্দিতেও কোউইন পোর্টাল

কোউইন পোর্টাল এখন হিন্দিতেও উপলব্ধ। ব্যবহারকারীরা কোভিড-১৯ টিকাকরণের জন্য কোউইন ছাড়াও কেন্দ্র সরকারের উমাঙ্গ অ্যাপ ও আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করতে পারবে। গত ১৬ জানুয়ারি থেকে দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মোট ২৩,৮৮,৪০,৬৩৫ জন টিকা নিয়েছে।

কতজন টিকা পেয়েছেন

কতজন টিকা পেয়েছেন

এখনও পর্যন্ত ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম ডোজ পেয়েছেন ৩,১৭,৩৭,৮৬৯ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৩,১৬,১৩৪ জন। দেশে করোনা সংক্রমণের দৈনিক নতুন কেসও অনেক হ্রাস পেয়েছে। তবে মৃত্যুর সংখ্যা নিয়ে একটু উদ্বেগে রয়েছে কেন্দ্র। যদিও তা একটু হ্রাস পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+