পিএফ-এর নিয়মে পরিবর্তন, নতুন বিধি অনুসরণে ব্যর্থ হলে নিশ্চিত করেই বিপদে পড়তে হবে
প্রভিডেন্ট ফান্ড (pf) অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে ইপিএফ (epf) গ্রাহকদের পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইপিএফও-র (epfo) তরফে জানানো হয়েছে, নিয়োগকর্তার থেকে পিএফ-অ অংশ পেতে এবং অন্য সুবিধা পেতে প
প্রভিডেন্ট ফান্ড (pf) অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে ইপিএফ (epf) গ্রাহকদের পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইপিএফও-র (epfo) তরফে জানানো হয়েছে, নিয়োগকর্তার থেকে পিএফ-অ অংশ পেতে এবং অন্য সুবিধা পেতে পিএফ অ্যকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি আবশ্যিক করে দেওয়া হয়েছে।

আইন সংশোধন করেছে শ্রমমন্ত্রক
এব্যাপারে শ্রমমন্ত্রকের তরফে সোশ্যাল সিকিউরিটি কোড ২০২০-র সেকশন ১৪২ সংশোধন করা হয়েছে। সেকশন ১৪২-এ বলা হয়েছে, কোনও কর্মী কিংবা অসংগঠিত ক্ষেত্রের কোনও শ্রমিক যদি পিএফ-এর সুবিধা পেতে চান, তাহলে তাঁকে আধার নম্বরের মাধ্যমে তা পেতে হবে।

দায়িত্ব নিয়োগ কর্তার
ইপিএফও-র বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও সংস্থা তাদের কর্মীকে পিএফ-এর সুবিধা দেওয়ার ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতে হবে। পাশাপাশি নিয়োগ কর্তাকেই এই বর্ধিত সময়ের সুযোগ নিতে হবে বলেই জানাচ্ছে ইপিএফও।

সব সুবিধাই দেওয়া হবে অনলাইনে
ইপিএফও-র তরফে জানানো হয়েছে, এখন তারা সব সুবিধাই অনলাইনে দিতে চায়। তা সে কেওয়াইসি আপডেট হোক কিংবা অগ্রিমের জন্য অনুরোধি কিংবা টাকা তোলা, সবই হতে চলেছে অনলাইনে। সেই কারণে সুবিধাভোগীকে চিহ্নিত করতেই এই পদক্ষেপ অর্থাৎ পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তির কথা বলা হয়েছে।

গ্রাহক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন
যদি আধার সম্পর্কে বিস্তারিত পিএফ অ্যাকাউন্টে না দেওয়া থাকে তাহলে গ্রাহক ইপিএফ-এর অন্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এরমধ্যে রয়েছে কোভিড-১৯-র অগ্রিম এবং পিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকা বিমার সুবিধা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেক কোনও ব্যাঙ্কের ক্ষেত্রে কোনও অ্যাকাউন্টের সঙ্গে প্যান ও আধার সংযুক্তি বাধ্যতামূলক। তা পিপিএফ এবং ইপিএফ-এর ক্ষেত্রেও করা হয়েছে। যদি তা না করা হয়, তাহলে সুদ পাওয়া থেকে টাকা তোলার আবেদন, সবই বাতিল হয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications