তথ্য ফাঁসের ভয়! এমনই পদক্ষেপ ইপিএফও-র
তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করলেও কমন সার্ভিস সেন্টার ( সিএসসি)-র মাধ্যমে পরিষেবা দেওয়া বন্ধ করে দিল পিএফ দফতর। গত ২২ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইপিএফও।
তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করলেও কমন সার্ভিস সেন্টার ( সিএসসি)-র মাধ্যমে পরিষেবা দেওয়া বন্ধ করে দিল পিএফ দফতর। গত ২২ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইপিএফও। ফলে সিএসসি কেন্দ্র থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া, আধার সংযুক্তিকরণ, আধার সংক্রান্ত ত্রুটি সংশোধনের কাজ আপাতত করতে পারবেন মা পিএফ গ্রাহকরা।

সিএসসি পরিষেবার অন্তর্গত 'আধার.ইপিএফওসার্ভিসেস.কম' ওয়েবসাইট থেকে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি। যদি তা হয়, তাহলে প্রায় ২ কোটি ৭০ লক্ষ পিএফ গ্রাহকের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
যদিও ইপিএফও-র তরফে জানানো হয়েছে, তথ্য ফাঁস সংক্রান্ত কোনও ঘটনার কথা তাঁদের নজরে আসেনি। তবে সিএসসি কেন্দ্রগুলির মাধ্যমে পরিষেবা বন্দ করা সম্পর্কে বলা হয়েছে, তথ্য নিরাপত্তার স্বার্থে আগাম সতর্কতা হিসেবে সিএসসির মাধ্যমে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তথ্য ফাঁসের সম্ভাবনা খতিয়ে না দেখা পর্যন্ত এই সতর্কতা বহাল রাখা হবে বলে জানানো হয়েছে।
যদিও সূত্রের খবর অনুযায়ী, আইবি-র তরফ থেকে তথ্য ফাঁসের আশঙ্কার কথা জানানো হয়েছিল।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications