অর্থমন্ত্রকের পরামর্শে সুদ কমালো ইপিএফ! ৫ বছরে সর্বনিম্ন সুদের হার

পিপিএফের পর এবার কমানো হল ইপিএফের সুদের হার। ৮.৬৫ শতাংশ থেকে কমিয়ে সুদের হার ২০১৭-১৮ সালের জম্য করা হয়েছে ৮.৫৫ শতাংশ। পাঁচ বছরের মধ্যে ইপিএফের সুদের হারে এটাই সর্বনিম্ন।

পিপিএফের পর এবার কমানো হল ইপিএফের সুদের হার। ৮.৬৫ শতাংশ থেকে কমিয়ে সুদের হার ২০১৭-১৮ সালের জম্য করা হয়েছে ৮.৫৫ শতাংশ। পাঁচ বছরের মধ্যে ইপিএফের সুদের হারে এটাই সর্বনিম্ন। ইপিএফের ট্রাস্টি বোর্ড এই সুপারিশের কথা জানিয়েছে।

অর্থমন্ত্রকের পরামর্শে সুদ কমালো ইপিএফ! ৫ বছরে সর্বনিম্ন সুদের হার

প্রায় পাঁচ কোটি সদস্যের সুদের হার কমিয়ে দিল ইপিএফ। ইপিএফের ট্রাস্টি বোর্ড এই সুদ কমানোর সুপারিশ করেছে। কেন্দ্রীয় শ্রম এবং কর্ম সংস্থান দফতরের মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানিয়েছেন ৮.৫৫ শতাংশ হাতে সুদ দিলে ৫৮৬ কোটি টাকা বেশি থাকবে। সিদ্ধান্তে অর্থমন্ত্রক সিলমোহর দেবে বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ইপিএফের ট্রাস্টি বোর্ডের সভায় হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

ইপিএফ সূত্রে জানা গিয়েছে, ৮.৬৫ শতাংশ হারে সুদ দিলেও ৪৮ কোটি থাকা বেশি থাকত। তবে ৮.৬৫ শতাংশের বেশি হারে সুদ দিতে গেলে ইপিএফ-এ ঘাটতি দেখা দিত।

৮.৭০ শতাংশ হারে ৫.৩৮ লক্ষ কোটি টাকার সুদ দিতে গেলে ইপিএফের ঘাটতি হত ২২০ কোটি টাকা। ৮.৬০ শতাংশ হারে সুদ দিতে গেলে ইপিএফের হাতে থাকত ৩১৮ কোটি টাকা।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানিয়েছে, ঋণের তহবিলের পরিমাণ কমে গিয়েছে। শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অর্থমন্ত্রকের পরামর্শক্রমেই সুদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+