এবার সংস্থা ছাড়ার পরে পুরনো নিয়োগকারীর জন্য অপেক্ষায় থাকা নয়, নতুন সুবিধা পাবেন ইপিএফ গ্রাহকরা

এবার নতুন সুবিধা ইপিএফ গ্রাহকদের। অনলাইনেই এবার থেকে কোনও গ্রাহক পুরনো সংস্থা থেকে নিজের ছেড়ে যাওয়ার তারিখ নিজেই উল্লেখ করতে পারবেন।

এবার নতুন সুবিধা পাবেন ইপিএফ গ্রাহকরা। অনলাইনেই এবার থেকে কোনও গ্রাহক পুরনো সংস্থা থেকে নিজের ছেড়ে যাওয়ার তারিখ নিজেই উল্লেখ করতে পারবেন। এতদিন পর্যন্ত চাকরি পরিবর্তন করার পর এই তারিখ উল্লেখ করার জন্য পুরনো সংস্থার ওপরই অপেক্ষা করতে হত। টুইটে ইপিএফও-র তরফে জানানো হয়েছে এবার কর্মীরাই কোনও সংস্থা থেকে তাঁদের বেরিয়ে যাওয়ার তারিখ উল্লেখ করতে পারবেন।

একনজরে ইপিএফও পোর্টালে যেভাবে কর্মীরা ডেট অফ এক্সিট আপডেট করবেন

প্রথমে লগ ইন

প্রথমে লগ ইন

ইপিএফও পোর্টালে ইউএএন(ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

যেতে হবে ম্যানেজ সেকশনে

যেতে হবে ম্যানেজ সেকশনে

ম্যানেজ সেকশনে গিয়ে মার্ক এক্সিট-এ যেতে হবে। এরপর সিলেক্ট এমপ্লয়মেন্ট ড্রপডাউন মেনু থেকে পিএপ অ্যাকাউন্ট বাছতে হবে।

ডেট অফ এক্সিট

ডেট অফ এক্সিট

ডেট অফ এক্সিট পূরণ করতে হবে, কারণও উল্লেখ করতে হবে। তবে এরজন্য রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। আধার লিঙ্ক মোবাইল নম্বরে যাওয়া ওটিপি সেখানে বসাতে হবে। ক্লিকবক্সে গিয়ে আপডেটে ক্লিক করতে হবে। এরপর 'ওকে' করতে হবে।

এরপরেই আসবে আপডেট ম্যাসেজ

এরপরেই আসবে আপডেট ম্যাসেজ

এরপরেই গ্রাহক ম্যাসেজ পাবেন, সেখানে বলা হবে, ডেট অফ এক্সিট সফলভাবে আপডেট হয়েছে। এটা হলে, যেতে হবে 'ভিউ'-তে এবং 'সেভ হিস্ট্রি'তে। যেখানে যোগদানের তারিখ এবং সেই কম্পানি থেকে ইস্তফার তারিখ পাওয়া যাবে। তবে কম্পানি ছাড়া দুই মাস পরেই কেউ ডেট অফ এক্সিট মার্ক করতে পারবেন। এই তারিখটি টাকার দাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এর আগে ইপিএফ গ্রাহকরা অভিযোগ করতেন পুরনো সংস্থা তাদের সঙ্গে সহযোগিতা করছেন না। ঘোষণা করছেন না 'ডেট অফ এক্সিট'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+