৭০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার র্যানব্যাক্সির প্রাক্তন প্রমোটার
প্রায় ৭০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল র্যানব্যাক্সির প্রমোটার শিবেন্দর মোহন সিংকে। দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের পক্ষ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
প্রায় ৭০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল র্যানব্যাক্সির প্রমোটার শিবেন্দর মোহন সিংকে। দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের পক্ষ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শিবেন্দর মোহন সিং, তাঁর ভাই মালভিন্দর মোহন সিং সহ তিন জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিল রিলিগার।
তাঁদের বিরুদ্ধে বেআইনি ভাবে কোটি কোটি টাকা লেদেনর অভিযোগ করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। তারপরেই দিল্লি পুলিসের ইকোনমিক অফেন্স উইংয়ের পক্ষ থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

এর আগে ২০১৮ সালে জাপানি সংস্থা দাইচি সাঙ্কাইয়ো সংস্থাতেও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। ২০০৮ সালে সংস্থাটি কেনে র্যানব্যাক্সি। তারপরে সিঙ্গাপরে জাপানিসংস্থাটি তাঁদের বিরুদ্ধে ভুল পথে চালনা করা এবং র্যানব্যাক্সি সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিল। তার জেরে র্যানব্যাক্সিকে বিপদেও পড়তে হয়। মার্কিন খাদ্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কোপে পড়তে হয়েছিল র্যানব্যাক্সিকে। শেষে র্যানব্যাক্সির কাছ থেকে ৩৫০০০ কোটি টাকা পুণরুদ্ধারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল জাপানি ওই সংস্থাটি।












Click it and Unblock the Notifications