শহুরে যানজট এড়াতে ৩০ কোটির হেলিকপ্টার কিনলেন মহারাষ্ট্রের গ্রামের এই ব্যবসায়ী

৩০ কোটির হেলিকপ্টার কিনলেন ব্যবসায়ী

শহরের যানজট এড়াতে আস্ত একটা হেলিকপ্টার ৩০ কোটি টাকা দিয়ে কিনে ফেললেন মহারাষ্ট্রের এক ব্যবসায়ী। রাজ্যের বড়াপে গ্রামের জনা‌র্দন ভোর রাজ্যের মধ্যে বা দেশের যে কোনও প্রান্তে ব্যবসা সংক্রান্ত কাজে যাওয়ার সময় যানজটের সম্মুখীন হন। সেই সমস্যা দূর করতেই তিনি হেলিকপ্টার কিনেছেন।

শহুরে যানজট এড়াতে ৩০ কোটির হেলিকপ্টার কিনলেন মহারাষ্ট্রের গ্রামের এই ব্যবসায়ী


রবিবার এই হেলিকপ্টারের ট্রায়ালের পর এটি গ্রামে তৈরি হওয়া হেলিপ্যাডে এসে যখন অবতরণ করে তখন সেটিকে দেখতে জড়ো হয়েছিলেন বড়াপে গ্রামের বাসিন্দারা। জনা‌র্দন জানিয়েছেন, তিনি থানের কালেক্টর ও পুলিশ কমিশনারের থেকে এ বিষয়ে অনুমতি নিয়েছেন এবং তিন একর জমির ওপর হেলিপ্যাড তৈরি করেছেন। ১৫ মার্চ থেকে হেলিপ্যাডে স্থায়ীভাবে রাখা থাকবে এই হেলিকপ্টারটি। হেলিপ্যাডে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য একটি ওয়ার্কশপ স্থাপন করা হয়েছে। ভোর একজন পাইলট, ২ জন ইঞ্জিনিয়ার এবং পাঁচজন সুরক্ষা কর্মীকে ভাড়া করেছেন। ভোর জানিয়েছেন যে তিনি মাসে ১০ লক্ষ টাকা খরচ করবেন এঁদের সকলকে বেতন দেওয়ার জন্য।

জনা‌র্দন ভোর বলেন, '‌এমনকী যদি আমি মুম্বইতে যাই (‌৫০ কিমি দূরে)‌, আমার পুরো দিন নষ্ট হয় এই যানজটে ফেঁসে। মাসে চারবার আমায় দেশের অন্য রাজ্যেও যেতে হয়। তাই যানজট ও সময়ের অপচয় রুখতে আমি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিই।’‌ কৃষক পরিবার থেকে উঠে আসা জনা‌র্দন গ্রামেই তাঁর স্ত্রী ও তাঁদের দুই সন্তানকে নিয়ে বাস করেন। এই পরিবারের ৫০ একর জমি রয়েছে, যেখানে তাঁরা ধান ও সবজি ফলায়। নিজেদের ডেয়ারি ও ৩০০টি গরুও রয়েছে। পাঁচবারের গ্রাম প্রধান জনা‌র্দন বলেন, '‌স্থানীয় জায়গায় এই গরু কিনতে পাওয়া যাবে না, আমি যখন পাঞ্জাব, রাজস্থান, গুজরাত, হরিয়ানা গিয়েছিলাম সেখান থেকে এই গরুগুলি কিনে আনি। হেলিকপ্টার কেনার ফলে আমার সময় বাঁচবে এবং আমি এইসব জায়গায় খুব সহজেই পৌঁছে যেতে পারব।’‌

রিয়াল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত জনা‌র্দন গোডাউন তৈরি করার জন্য ৫০ একর জমি নিয়েছেন। তাঁর নিজস্ব বেশ কিছু গোডাউন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+