খুনের মামলায় থানার সব পুলিশকর্মী অভিযুক্ত, দায়ের হল মামলাও

পুলিশ হেফাজতে মৃত্যু হয় বছর ৩২ এর এক ব্যক্তির। সেই অভিযোগে আগ্রার সিকন্দরা পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হল।

পুলিশ হেফাজতে মৃত্যু হয় বছর ৩২ এর এক ব্যক্তির। সেই অভিযোগে আগ্রার সিকন্দরা পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হল। নিহতের নাম রাজু গুপ্তা। তাঁকে তাঁর মায়ের সামনেই অত্যাচার করে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

খুনের মামলায় অভিযুক্ত গোটা থানার সব পুলিশকর্মী

এই ঘটনায় গোটা পুলিশ থানার সব কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে ইনস্পেক্টর ও দুজন সাব-ইনস্পেক্টরের নাম রয়েছে।

গত বুধবার গাইলানা রোডের ভাড়া বাড়ি থেকে পুলিশ রাজু ওরফে হেমন্ত কুমারকে তুলে নিয়ে যায়। অভিযোগ ছিল, প্রতিবেশীর বাড়ি থেকে ৭ লক্ষ টাকার গয়না চুরি করেছেন তিনি।

রাজুর মা রিনুর অভিযোগ, তাঁর ছেলে মানসিকভাবে দুর্বল ছিল। একটি কেমিক্যালের ফ্যাক্টরিতে কাজ করত। সেই ফ্যাক্টরির মালিক ছিল প্রতিবেশী অনশূল। তাঁর অভিযোগেই পুলিশ রাজুকে গ্রেফতার করে।

রাজুর বাবা একজন ব্যাঙ্ক কর্মী ছিলেন। ২০০১ সালে তিনি মারা যান। ছেলেকে নিয়ে রিনু ভাড়া বাড়িতে থাকতেন। বাকী দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।

রিনুদেবীর অভিযোগ, পুলিশ আমার সামনেই ছেলেকে মারতে থাকে। সন্ধ্যা ছ'টার সময় গাড়িতে বাড়িতে পৌঁছে দেয়। রাত ৯টার সময় ফোন করে বলে রাজু মারা গিয়েছে।

পরে ময়নাতদন্ত রিপোর্টে দেখা গিয়েছে হার্ট অ্যাটাকে রাজু মারা যায়। এছাড়া ঘাড়, পা, হাতে চোট রয়েছে। পুলিশ গ্রেফতারের আগেই তাকে অনশূলও মারধর করে বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+