ব্যাঙ্ক কর্মীদের উপর অভব্যতার অভিযোগে সরব অর্থমন্ত্রী, কড়া ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে চিঠি

ব্যাঙ্ক কর্মীদের উপর অভব্যতার অভিযোগে সরব অর্থমন্ত্রী, কড়া ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে চিঠি

ব্যাঙ্কের কর্মকর্তাদের সুরক্ষার পক্ষে দাঁড়িয়ে এবার জোরদার সওয়াল করতে দেখা গেল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। এদিকে সাম্প্রতিক অতীতে দেশের কিছু অংশে ব্যাংকারদের উপর হামলার ঘটনা দেখা যায়। সেই প্রসঙ্গেই এদিন উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। পাশাপাশি ব্যাঙ্ক কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রকের তরফে রাজ্য গুলিকে অনুরোধও করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ব্যাঙ্ক কর্মীদের উপর অভব্যতার অভিযোগে সরব অর্থমন্ত্রী, কড়া ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে চিঠি


সূত্রের খবর, এদিন আর্থিক পরিষেবা অধিদফতরের তরফে এই প্রসঙ্গে রাজ্য গুলির মুখ্য সচিবকে চিঠিও পাঠানো হয়েছে। সেখানেই বর্তমানে ব্যাংকারদের উপর যে ধরণের অসামাজিক ও অভব্য আচরণ করা হচ্ছে তার কড়া ভাষায় প্রতিক্রিয়াও দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে যারা জড়িত থাকছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও কেন্দ্রের তরফে জানানো হয়। এদিকে গত মাসে গুজরাতে কানারা ব্যাঙ্কের সরোলি শাখায় এক মহিলা কর্মচারীর উপর চড়াও হতে দেখা যায় একজন পুলিশ কনস্টেবলকে।

পরবর্তীতে মহারাষ্ট্রে ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার অক কর্মীর সঙ্গেও অভব্যতার অভিযোগ সামনে আসে। এই সমস্ত ঘটনার রেশ ধরেই বর্তমানে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা যায় অর্থমন্ত্রীকে। কড়া প্রতিক্রিয়া দিয়ে প্রসঙ্গে নির্মলা সীতারমণ বলেন, “ কঠিন পরিস্থিতির মধ্যেও ব্যাংক গুলি আমাদের জন্য সমস্ত পরিষেবা প্রদান করে চলেছে। এই অবস্থায় কোনোভাবেই তাদের নিরাপত্তা এবং মর্যাদা বিঘ্নিত হওয়া উচিত নয়। এই অবস্থায় দেশের সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং রাজ্য পুলিশের এই বিষয়ে আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে অনুরোধ করছি।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+