দেশ অনন্তকাল ধরে সহ্য করবে না! লোকসভার দিন ঘোষণার আগে জঙ্গি হামলা নিয়ে প্রতিক্রিয়া মোদীর
দেশ অনন্তকাল ধরে সহ্য করবে না। দেশে জঙ্গি হানা নিয়ে এদিন কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশ অনন্তকাল ধরে সহ্য করবে না। দেশে জঙ্গি হানা নিয়ে এদিন কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিআইএসএফ-এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এদিন প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। পুলওয়ামা এবং উড়ির জঙ্গি হামলা নিয়ে তিনি বলেন, অনেক হয়েছে। আমরা অনন্তকাল সহ্য করতে পারি না।

প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই পরিস্থিতিতে সিআইএসএফ-এর মতো নিরাপত্তা বাহিনীর ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ। কেননা প্রতিবেশী দেশ শত্রুতা করে। লড়াই করতে না পেরে প্রতিবেশী দেশের ভিতরে হামলার চক্রান্ত করে। আর যখন এই জঙ্গি হামলার ছবি প্রকাশ্যে আসে, সেই কঠিন পরিস্থিতিতে দেশের নিরাপত্তা রক্ষা করা চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়।
এছাড়াও দেশের ভিআইপি কালচার, দেশের নিরাপত্তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেইজন্য সরকারকে কিছু সিদ্ধান্ত নিতে হয়, যার মধ্যে রয়েছে কড়া পদক্ষেপও।
সিআইএসএফকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনও ব্যক্তি বিশেষকে নিরাপত্তা দেওয়া সহজ। কিন্তু যেখানে কোনও সংস্থা যেখানে ৩০ লক্ষ লোকের যাতায়াত, সেখানে নিরাপত্তা রক্ষা করাটা কঠিন।
India is proud of CISF! Watch my speech at their Raising Day programme. https://t.co/DebO2p0fCb
— Narendra Modi (@narendramodi) March 10, 2019












Click it and Unblock the Notifications