'অনেক হয়েছে'! অযোধ্যা মামলার শুনানি আজই শেষ হবে বিকেল ৫ টার মধ্যে, বার্তা রঞ্জন গগৈয়ের
বিতর্কিত রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি ঘিরে ক্রমেই চড়ছে পারদ। দেশের অন্যতম সংবেদনশীল ইস্যু 'রাম জন্মভূমি' ঘিরে এই মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে চলছে । আর তা নিয়েই চিফ জাস্টিস রঞ্জন গগৈ সাফ জানিয়ে দিয়েছেন, 'অনেক হয়েছে আজ বিকেল ৫ টার মধ্যেই শেষ করতে হবে এই মামলার শুাননি।'

প্রসঙ্গত, টানা ৩৯ দিন ধরে দৈনিক শুনানি চলছে অযোধ্যা মামলা নিয়ে। সুপ্রিম কোর্টে বুধবারই সেই মামলার শুনানি শেষ হওয়ার দিন। আর এদিন মামলার শুনানির সময় চিফ জাস্টিস রঞ্জন গগৈ কড়া নির্দেশে জানিয়ে দেন, আজ বিকেল ৫ টার মধ্যে শেষ করতে হবে। উল্লেখ্য, ১৭ নভেম্বর অবসর নিতে চলেছেন চিফ জাস্টিস রঞ্জন গগৈ।
উল্লেখ্য, এর আগে চিফ জাস্টিসের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবাধিক বেঞ্চ জানিয়ে দিয়েছিল, আগামী শুক্রবারের মধ্যে অযোধ্যা জমি বিতর্ক সম্পর্কিত মামলা শেষ করতে হবে। আর আজ ৪০ তম দিনে পড়ল এই মামলা। আজ বিকেল ৫ টার মধ্যে এই শুনানি শেষ হওয়ার পর দেশের শীর্ষ আদালত এই নিয়ে কোনপথে এগিয়ে যায়, সেদিকে নজর গোটা দেশের।












Click it and Unblock the Notifications