সংসদে ইংরেজি নিষিদ্ধ হওয়া উচিত, বলছেন মুলায়ম

এটাওয়াতে হিন্দি ভাষা-সংক্রান্ত একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, "যে সব দেশ একমাত্র মাতৃভাষা ব্যবহার করে, তারাই পৃথিবীতে উন্নতি করেছে। আমাদেরও সেই পথে চলতে হবে। হিন্দির ব্যবহার অবিলম্বে বাড়াতে হবে। প্রথমেই সংসদের ভিতরে ইংরেজিতে কথা বলা নিষিদ্ধ করা উচিত।" তাঁর অভিযোগ, আমাদের দেশের নেতারা ভোট চাওয়ার সময় মানুষের কাছে গিয়ে হিন্দিতে আবেদন করেন। অথচ তাঁরাই সংসদে নির্বাচিত হয়ে গিয়ে ইংরেজিতে ভাষণ দেন। এটা অসহ্য। এ দেশের অ-হিন্দিভাষীদের কাছে মুলায়ম সিংয়ের অনুরোধ, "আপনারা নিজেদের আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দিও শিখুন। এতে জাতীয় ঐক্য মজবুত হবে।"












Click it and Unblock the Notifications